গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৮ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫১ এএম ২০২৬
ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ দুই কার্ডই দিলেন রেফারি
ছবি

ছবি সংগৃহীত

যে দুটি কার্ড ফুটবল মাঠে সাধারণত শাস্তির প্রতীক, মেসির বিদায়ের রাতে সেই লাল ও হলুদ কার্ডই হয়ে উঠলো ভালোবাসা আর স্মৃতির বিশেষ উপহার। শেষ বাঁশি বাজার পর চিলির রেফারি ফার্নান্দো ভেখার নিজের ব্যবহৃত দুই কার্ডই তুলে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তির হাতে। 

 

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়, একটি গোল ও দুটি অ্যাসিস্টে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ৩৯ বছর বয়সী মহাতারকা। 

 

কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর ঘটে গেল এমন এক দৃশ্য, যা কোনো ম্যাচের পরিসংখ্যানের খাতায় লেখা থাকবে না, থেকে যাবে স্মৃতি হয়ে। শেষ বাঁশি বাজার পর মেসিকে ঘিরে তখন সতীর্থ, প্রতিপক্ষ ও শুভাকাঙ্ক্ষীদের ভিড়। 

 

ঠিক সেই সময় আর্জেন্টিনার শেষ আন্তর্জাতিক ম্যাচটির দায়িত্বে থাকা চিলিয়ান রেফারি ফার্নান্দো ভেখার এগিয়ে যান মেসির কাছে। হাতে ছিল ম্যাচে ব্যবহৃত তার হলুদ ও লাল কার্ড। কার্ড দুটি মেসির হাতে তুলে দেন ভেখার শাস্তি হিসেবে নয়, বরং মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের স্মারক হিসেবে। 

ঘটনাটি ক্যামেরায় ধরা পড়তেই মুহূর্তটি ছড়িয়ে পড়ে। ইতালির লা গেজেটা ডেলো স্পোর্ট-ও জানিয়েছে, ম্যাচ শেষে রেফারি মেসিকে হলুদ ও লাল কার্ড দুটি স্মারক হিসেবে দেন। অর্থাৎ মাঠে মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি; বরং ম্যাচ শেষ হওয়ার পরই এগুলো উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়। 

এই উপহারের সঙ্গে আরও একটি স্মরণীয় জিনিস যোগ হয়, ম্যাচের বলও মেসির হাতে তুলে দেওয়া হয়। 

এরপর বেনিনের খেলোয়াড়েরা একে একে তার কাছে এসে শুভেচ্ছা জানান। ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের শেষ ম্যাচে প্রতিপক্ষের কাছ থেকেও এমন সম্মানই যেন মেসির ক্যারিয়ারের সারাংশ হয়ে উঠেছিল।


মেসির বিদায়ী অনুষ্ঠানে পরে গায়িকা সোলেদাদ পাস্তোরুত্তিকে সেই কার্ড হাতে দেখা যায়। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএন জানিয়েছে, রেফারির দেওয়া কার্ড দুটি পরে মেসি সোলেদাদের হাতে তুলে দেন। তিনি সেদিন মেসির সম্মানে গানও পরিবেশন করেন। সব মিলিয়ে একটি অদ্ভুত সুন্দর প্রতীক তৈরি হয়েছে। ফুটবলে লাল কার্ড মানে বিদায়, হলুদ কার্ড মানে সতর্কতা; কিন্তু মেসির ক্ষেত্রে শেষ রাতে এই দুই কার্ডের অর্থ হয়ে গেল সম্পূর্ণ ভিন্ন। এগুলো আর শাস্তির প্রতীক নয়; বরং হয়ে গেল তার শেষ আন্তর্জাতিক ম্যাচের স্মৃতি। 

 

বেনিনের বিপক্ষে সেই ম্যাচে মেসি করেন একটি গোল এবং দুটি অ্যাসিস্ট। ২০৮তম আন্তর্জাতিক ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়ায় ১২৬, সঙ্গে ৭০টি অ্যাসিস্ট। আর তাই মনুমেন্টালে শেষ বাঁশির পর মেসির হাতে উঠে আসা সেই লাল-হলুদ কার্ড যেন বলে গেল অন্য এক গল্প। 

 

যে কার্ড দিয়ে ফুটবলারকে মাঠ থেকে বের করে দেওয়া হয়, মেসির ক্ষেত্রে সেই কার্ডই শেষ পর্যন্ত হয়ে রইল ভালোবাসায় মোড়া বিদায়ের স্মারক।

ডিসি/আপ্র/০৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তিন প্রধানের ম্যাচ দিয়ে বিরতি কাটিয়ে মাঠে ফিরছে লিগ
২৬ নভেম্বর ২০২৬

তিন প্রধানের ম্যাচ দিয়ে বিরতি কাটিয়ে মাঠে ফিরছে লিগ

জাতীয় দলের আন্তর্জাতিক সূচির কারণে বিরতিতে ছিল ঘরোয়া ফুটবল। গত মঙ্গলবার ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরেছ...

সিঙ্গাপুরকে শক্তিশালী মেনে ভালো ফলের আশা মারিয়ার
২৬ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরকে শক্তিশালী মেনে ভালো ফলের আশা মারিয়ার

পিটার জেমস বাটলারের অসুস্থতায় হঠাৎ করেই নতুন কোচ এরিক মেয়েরকে পায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তাই...

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট
২৬ নভেম্বর ২০২৬

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট

প্রথম ম্যাচে তেমন একটা ভালো করতে না পারলেও, এবার চমৎকার বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। ‘ইম্প্যাক্ট স...

রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা
২৬ নভেম্বর ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা

প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দলের প্রথম দেখায় লড়াই হলো জমজমাট। শুরুতে গোল হজমের ধাক্কা সামলে এক পর্যায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 49 মিনিট আগে