গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:২১ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪০ এএম ২০২৬
চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষার্থীরা
ছবি

প্রায় আধা ঘণ্টা অবরোধের পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা -ছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট ও অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন শিক্ষার্থীরা। এ দাবিতে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। প্রায় আধা ঘণ্টা অবরোধের পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

বিকেল সোয়া চারটার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অবরোধ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শিক্ষকদের আবাসিক এলাকায় গিয়ে শেষ হয়।

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন বলেন, চাইলে তাঁরা কাপ্তাই সড়ক সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন। তবে আন্দোলনের ৬৮তম দিনেও তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। সংকট সমাধানে কার্যকর কোনো উদ্যোগ না দেখে বাধ্য হয়ে সড়ক অবরোধের কর্মসূচি দিয়েছেন তাঁরা।

এদিকে শুক্রবার সকালে জরুরি সভা করেছে চুয়েট শিক্ষক সমিতি। সভায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। এর আগে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন।

নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় বৃহস্পতিবার থেকে আবারো ‘সম্পূর্ণ বন্ধ’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় আন্দোলন আরো জোরদার ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। পরদিন থেকেই আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগ দেন নতুন উপাচার্য শেখ শরীফুল আলম। পরে শিক্ষকেরাও কর্মবিরতি শুরু করেন।

টানা ৩৬ দিন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকার পর শিক্ষার্থীরা ক্লাসে ফেরার আগ্রহ প্রকাশ করলে শিক্ষকেরাও কর্মবিরতি প্রত্যাহার করেন। গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের অবসান না হওয়ায় নতুন করে অচলাবস্থা তৈরি হয়েছে। ফলে আবারো অনিশ্চয়তায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
সানা/আপ্র/২৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
২৭ নভেম্বর ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢা...

ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা
২৬ নভেম্বর ২০২৬

ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে স...

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী
২৫ নভেম্বর ২০২৬

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপর...

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক
২৪ নভেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক

বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে