গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৩৯ এএম ২০২৬
হামের উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু
ছবি

ফাইল ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং খুলনা বিভাগে একজন মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মৃত ১ হাজার ৩৭৮ জনের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৭২ জন। আর পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৬ জন।

বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫৬৬ জন। এ ছাড়া সিলেটে ২৩১, চট্টগ্রামে ১৩০, ময়মনসিংহে ৯৭, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৪ এবং রংপুর বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০২ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৪৭০, চট্টগ্রামে ১৯৬, সিলেটে ১৭০, বরিশালে ১৪৪, ময়মনসিংহে ৮৬, খুলনায় ৭২, রাজশাহীতে ৪৫ এবং রংপুরে ১৯ জন ভর্তি হয়েছেন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন।

চলতি বছর এ পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাঁদের মধ্যে ২৬ হাজার ৫৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব সংরক্ষণ করছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা আক্রান্ত সবার হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারি শনাক্তের হিসাবের চেয়ে বেশি হতে পারে। অধিদপ্তরের পরিসংখ্যানে মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই অন্তর্ভুক্ত করা হয়।


সানা/কেএমএএ/আপ্র/২৭/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

রাজধানী ও সাভারে চার বাসে আগুন
২৭ নভেম্বর ২০২৬

রাজধানী ও সাভারে চার বাসে আগুন

রাজধানী ঢাকা ও সাভারে পৃথক ঘটনায় চারটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্ব...

বিনা খরচে মালয়েশিয়া গেলেন প্রথম ধাপের ১০৩ কর্মী
২৭ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়া গেলেন প্রথম ধাপের ১০৩ কর্মী

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ আবারো শুরু হয়েছে। বাংলাদেশ...

ইলিশ ব্যবস্থাপনায় গবেষণা ও জেলেদের অভিজ্ঞতা সমন্বয়ের তাগিদ
২৭ নভেম্বর ২০২৬

ইলিশ ব্যবস্থাপনায় গবেষণা ও জেলেদের অভিজ্ঞতা সমন্বয়ের তাগিদ

ইলিশের টেকসই ব্যবস্থাপনায় গবেষণালব্ধ জ্ঞান ও মৎস্যজীবীদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার মধ্যে সমন্বয় প...

জুমার পর শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
২৭ নভেম্বর ২০২৬

জুমার পর শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের সঙ্গে কু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে