গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

জুমার পর শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৩৯ এএম ২০২৬
জুমার পর শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
ছবি

শুক্রবার জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি সংগৃহীত

জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি ও খোশগল্পের পাশাপাশি উপহার হিসেবে দিয়েছেন চকলেট ও বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনীর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তাদের সঙ্গে কোলাকুলি করেন এবং আনন্দঘন আড্ডায় মেতে ওঠেন।

শিশু-কিশোরদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী জানতে চান, কে কোন খেলা পছন্দ করে। তাদের পছন্দের কথা শুনে চকলেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী উপহার হিসেবে তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার পেয়ে শিশু-কিশোরদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আন্তরিক মুহূর্ত উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।


সানা/কেএমএএ/আপ্র/২৭/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

রাজধানী ও সাভারে চার বাসে আগুন
২৭ নভেম্বর ২০২৬

রাজধানী ও সাভারে চার বাসে আগুন

রাজধানী ঢাকা ও সাভারে পৃথক ঘটনায় চারটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্ব...

বিনা খরচে মালয়েশিয়া গেলেন প্রথম ধাপের ১০৩ কর্মী
২৭ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়া গেলেন প্রথম ধাপের ১০৩ কর্মী

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ আবারো শুরু হয়েছে। বাংলাদেশ...

ইলিশ ব্যবস্থাপনায় গবেষণা ও জেলেদের অভিজ্ঞতা সমন্বয়ের তাগিদ
২৭ নভেম্বর ২০২৬

ইলিশ ব্যবস্থাপনায় গবেষণা ও জেলেদের অভিজ্ঞতা সমন্বয়ের তাগিদ

ইলিশের টেকসই ব্যবস্থাপনায় গবেষণালব্ধ জ্ঞান ও মৎস্যজীবীদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার মধ্যে সমন্বয় প...

হামের উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে