গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

ইলিশ ব্যবস্থাপনায় গবেষণা ও জেলেদের অভিজ্ঞতা সমন্বয়ের তাগিদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪০ এএম ২০২৬
ইলিশ ব্যবস্থাপনায় গবেষণা ও জেলেদের অভিজ্ঞতা সমন্বয়ের তাগিদ
ছবি

শুক্রবার শেরাটন হোটেলে ‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের স্থায়িত্ব রক্ষা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ -ছবি সংগৃহীত

ইলিশের টেকসই ব্যবস্থাপনায় গবেষণালব্ধ জ্ঞান ও মৎস্যজীবীদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার মধ্যে সমন্বয় প্রয়োজন বলে মনে করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। তাঁর মতে, গবেষকদের মতামত ও নদী-সমুদ্রনির্ভর জেলেদের অভিজ্ঞতার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এ দুইয়ের সমন্বয় ঘটানো গেলে ইলিশ সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরো কার্যকর হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে ‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের স্থায়িত্ব রক্ষা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, ইলিশ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, সমন্বিত এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী। ইলিশের মজুত, প্রজননক্ষেত্র, বিচরণক্ষেত্র, পরিবেশগত অবস্থা, পানির প্রবাহ ও জলবায়ুর প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকা জরুরি।

তিনি বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বিজ্ঞানীদের গবেষণালব্ধ মতামত এবং বংশপরম্পরায় নদী ও সমুদ্রনির্ভর মৎস্যজীবীদের অর্জিত অভিজ্ঞতার মধ্যে কিছু পার্থক্য দেখা যাচ্ছে। এই দুই ধরনের জ্ঞানকে সমন্বিত করতে পারলে ইলিশ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩০০ কোটি ডলার উল্লেখ করে আমিন উর রশিদ বলেন, এ খাতের সঙ্গে মৎস্যজীবী পরিবার ছাড়াও ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, মাছ প্রক্রিয়াজাতকারীসহ অসংখ্য মানুষের জীবিকা জড়িত।

মন্ত্রী জানান, ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া হয়েছে।

তবে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় বহু মৎস্যজীবী পরিবারের আয় বন্ধ হয়ে যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রজনন ও ইলিশ সংরক্ষণের স্বার্থে নিষেধাজ্ঞা অপরিহার্য হলেও জেলেদের জীবন-জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ সময়ে সময়মতো সামাজিক নিরাপত্তা সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। বর্তমান সরকার এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।

মধ্যস্বত্বভোগী ও দাদননির্ভর ব্যবস্থার কারণে জেলেদের আর্থিক ক্ষতির বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে জেলেরা নিজেরা সরাসরি মাছ বিক্রি করতে পারেন না। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও দাদননির্ভরতার কারণে জেলেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। একই সঙ্গে বেশি দাম দিয়ে মাছ কিনতে হয় ক্রেতাদেরও। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মাসুমা হাবিব এবং মিয়ানমারে ওয়ার্ল্ডফিশের সাবেক জাতীয় কর্মসূচি উপদেষ্টা খিন মং সো উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজধানী ও সাভারে চার বাসে আগুন
২৭ নভেম্বর ২০২৬

রাজধানী ও সাভারে চার বাসে আগুন

রাজধানী ঢাকা ও সাভারে পৃথক ঘটনায় চারটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্ব...

বিনা খরচে মালয়েশিয়া গেলেন প্রথম ধাপের ১০৩ কর্মী
২৭ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়া গেলেন প্রথম ধাপের ১০৩ কর্মী

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ আবারো শুরু হয়েছে। বাংলাদেশ...

হামের উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬

হামের উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন...

জুমার পর শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
২৭ নভেম্বর ২০২৬

জুমার পর শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের সঙ্গে কু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে