গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৬ পিএম, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪০ এএম ২০২৬
ফতুল্লায় আধিপত্যের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০
ছবি

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় এলাকায় আধিপত্য বিস্তার ও ইটভাটা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বক্তাবলী ইউনিয়নের আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি এখনো উত্তেজনাকর থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসাইন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধলেশ্বরী নদীর তীরবর্তী ইটভাটায় শ্রমিক ও মাটি সরবরাহের ব্যবসার নিয়ন্ত্রণ এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছামেদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১০ অক্টোবরও দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হন।

ওই বিরোধের জের ধরে শুক্রবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল কাদির সিপাই ও তাঁর লোকজন ছামেদ আলীর পক্ষ নেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগ্নেয়াস্ত্র ও টেঁটা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে অন্তত ২০ জন আহত হন।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের অভিযোগ, তাঁদের এক কর্মীকে রাস্তায় প্রতিপক্ষের লোকজন মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সূত্রপাত হয়।

অন্যদিকে, পাল্টা হামলার অভিযোগ করেছেন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল কাদির সিপাই। তাঁর দাবি, সকালে হালিম আজাদের লোকজন তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। প্রতিপক্ষের গুলিতে তাঁদের একজন আহত হন।

আব্দুল কাদির সিপাই বলেন, প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিনের ব্যবসা-বাণিজ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদ জানাতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়।

এ বিষয়ে ছামেদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পরে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সানা/আপ্র/২৭/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফের গড়ে তোলা হবে
২৭ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফের গড়ে তোলা হবে

মুন্সীগঞ্জের ইজতেমায় স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বনভোজন
২৭ নভেম্বর ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ ও বনভোজন

উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যদের বরণ, সনদপত্র বিতরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত...

নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যা
২৭ নভেম্বর ২০২৬

নড়াইলে জমি নিয়ে বিরোধে কৃষি শ্রমিককে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষি শ্রমিককে পিট...

বাকি টাকা চাওয়ায় ঘুমের ওষুধ খাইয়ে নারীকে হত্যা
২৭ নভেম্বর ২০২৬

বাকি টাকা চাওয়ায় ঘুমের ওষুধ খাইয়ে নারীকে হত্যা

দোকানে বাকি থাকা টাকা চাওয়াই কাল হলো গাজীপুরের পূবাইলের চা দোকানি শেফালী বেগমের (৪৬)। বকেয়া টাকা আদা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে