গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:১৪ এএম ২০২৬
পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল
ছবি

ছবি সংগৃহীত

আবারও আলোচনার কেন্দ্রে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি। তবে এবার কোনো বিতর্ক নয়, বরং নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করা মাত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। 

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। ভিডিওটি পোস্টের ২০ ঘণ্টার মধ্যেই প্রায় ১৬ লাখ ভিউ ছাড়িয়ে যায়। পাশাপাশি ৪৬ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ৮ হাজার মন্তব্য জমা পড়ে।

ভিডিওটিতে দেখা যায়, অভিনেত্রী সুইমিংপুলে সাঁতারের পোশাকে রয়েছেন। লুক ও উপস্থাপনার জন্য অনেক ভক্তই প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ কেউ মন্তব্য করেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, আবার অনেকে আগুনের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।


তবে ভিডিওটি ঘিরে সমালোচনাও দেখা গেছে। পোশাক ও উপস্থাপনাকে কেন্দ্র করে কিছু নেটিজেন কটাক্ষ করলে তাদের জবাবও দেন পরীমনি নিজেই।

প্রসঙ্গত, পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। 

এছাড়া সম্প্রতি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

 মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি।

 

ডিসি/আপ্র/১১/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে