গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

সারা অর্জুনের নতুন চমক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৩ এএম ২০২৬
সারা অর্জুনের নতুন চমক
ছবি

ছবি সংগৃহীত

যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী সারা অর্জুন। এটি হতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে তার প্রথম কাজ। মিড-ডের এক প্রতিবেদন অনুযায়ী, মানীশ শর্মা পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি মিউজিক্যাল রোমান্টিক সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।


এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টাইগার ৩’ পরিচালনা করেছিলেন মানীশ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারিতে পাঞ্জাবে সিনেমাটির শুটিং শুরু হবে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রি-প্রোডাকশনের কাজ। 

মিড-ডেকে একটি সূত্র জানিয়েছে, ‘যশরাজ ফিল্মসের সঙ্গে সারার পরবর্তী সিনেমাটি একটি প্রেমের গল্প। প্রি-প্রোডাকশনের কাজ চলছে। 

 

জানুয়ারিতে পাঞ্জাবে শুটিং শুরু করবেন তিনি।’ জানা গেছে, সিনেমাটিতে মোট আটটি গান থাকবে। অর্থাৎ গল্প বলার ক্ষেত্রে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সিনেমার মধ্য দিয়ে নিজের পরিচিত রোমান্টিক ঘরানায় ফিরছেন পরিচালক মানীশ শর্মা। 

এর আগে ‘ব্যান্ড বাজা বারাত’ (২০১০) ও ‘শুদ্ধ দেশি রোমান্স’ (২০১৩)-এর মতো প্রেমের সিনেমা নির্মাণ করেছেন তিনি। ‘ব্যান্ড বাজা বারাত’-এ অভিনয় করেছিলেন রণবীর সিং ও আনুশকা শর্মা। অন্যদিকে ‘শুদ্ধ দেশি রোমান্স’-এ ছিলেন সুশান্ত সিং রাজপুত, পরিণীতি চোপড়া ও বাণী কাপুর।


এবার আবারও তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করছেন তিনি। তাই নতুন সিনেমায় তিনি কী চমক নিয়ে আসেন, তা দেখার অপেক্ষায় আছি।’ মানীশ শর্মার সর্বশেষ পরিচালিত সিনেমা ছিল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’। 

 

এবার সারাকে নিয়ে তার নতুন সিনেমায় তরুণ অভিনয়শিল্পীদের পাশাপাশি সংগীতনির্ভর প্রেমের গল্প গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। 

 

অন্যদিকে, যশরাজ ফিল্মসের ব্যানারে কাজের সুযোগ সারার ক্যারিয়ারে নতুন সংযোজন হতে যাচ্ছে। তবে সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।

ডিসি/আপ্র/২৮/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা মাহি
২৮ নভেম্বর ২০২৬

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা মাহি

সুন্দরী প্রতিযোগীতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংল...

চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর
২৮ নভেম্বর ২০২৬

চরিত্রের জন্য ১২ কেজি ওজন বাড়িয়ে বিপাকে শ্রদ্ধা কাপুর

নতুন সিনেমা ‘ইথা’র জন্য ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এতে সিনেমার শ...

রহস্য, রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজ
২৮ নভেম্বর ২০২৬

রহস্য, রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজ

বছরের শেষ মাস ডিসেম্বরকে ঘিরে দর্শকদের জন্য একগুচ্ছ নতুন সিরিজ নিয়ে আসছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর...

এপ্রিলে ঢাকায় আসতে পারেন ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা
২৮ নভেম্বর ২০২৬

এপ্রিলে ঢাকায় আসতে পারেন ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরা

রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষ হতে না হতেই ঢাকার মঞ্চে আরেক আন্তর্জাতিক সংগীত তারকাকে আনার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে