গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৫ এএম ২০২৬
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ৬ শিক্ষার্থী
ছবি

ছবি সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। হতাহতের সংখ্যা প্রাথমিক, তা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের প্রধান।

শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে কুনার প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণ ঘটে। কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আলজাজিরাকে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামি-উল-হক জানান, বাড়িটিতে খননকাজে যুক্ত ব্যক্তিরা বসবাস করতেন। সেখানে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত ডিনামাইট মজুত ছিল। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। কুনার প্রদেশটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

এসি/আপ্র/২৮/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সর্বোচ্চ ৩০ শতাংশ
২৮ নভেম্বর ২০২৬

ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থী সর্বোচ্চ ৩০ শতাংশ

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ এবং প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ...

লোকাল ট্রেনে বিয়ের আয়োজন, ব্যবস্থা নিতে বললো রেল কর্তৃপক্ষ
২৮ নভেম্বর ২০২৬

লোকাল ট্রেনে বিয়ের আয়োজন, ব্যবস্থা নিতে বললো রেল কর্তৃপক্ষ

লোকাল ট্রেনে বিয়ের আয়োজন, ব্যবস্থা নিতে বলল রেল কর্তৃপক্ষভারতের মুম্বাইয়ের ব্যস্ত লোকাল ট্রেনে এবার...

সফল অস্ত্রোপচার, বাসায় ফিরলেন নিউইয়র্কের মেয়র মামদানি
২৮ নভেম্বর ২০২৬

সফল অস্ত্রোপচার, বাসায় ফিরলেন নিউইয়র্কের মেয়র মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির অ্যাকিলিস টেন্ডনে (গোড়ালির ঠিক ওপরে মানবদেহের সব...

বৈবাহিক ধর্ষণে দক্ষিণ এশিয়ায় ঝুঁকি ৩৫ শতাংশ বেশি
২৮ নভেম্বর ২০২৬

বৈবাহিক ধর্ষণে দক্ষিণ এশিয়ায় ঝুঁকি ৩৫ শতাংশ বেশি

বিবিসির প্রতিবেদন

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে