গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

সফল অস্ত্রোপচার, বাসায় ফিরলেন নিউইয়র্কের মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৪৮ এএম ২০২৬
সফল অস্ত্রোপচার, বাসায় ফিরলেন নিউইয়র্কের মেয়র মামদানি
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির অ্যাকিলিস টেন্ডনে (গোড়ালির ঠিক ওপরে মানবদেহের সবচেয়ে বড়, মোটা এবং শক্তিশালী টেন্ডন) সফল অস্ত্রোপচার হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের বাসভবন গ্রেসি ম্যানশনে ফিরেছেন তিনি। চিকিৎসকেরা আশা করছেন, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

মেয়রের প্রেস সচিব জো ক্যালভেলো জানান, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৩৩ মিনিটে অস্ত্রোপচার শুরু হয় এবং দুপুর ১২টা ৪২ মিনিটে শেষ হয়। বর্তমানে মামদানি বাসায় বিশ্রামে রয়েছেন। তার সুস্থ হয়ে ওঠার সময় নগরীর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন প্রথম উপমেয়র ডিন ফুলাইহান।

গত সপ্তাহে সংবাদকর্মীদের সঙ্গে প্রীতি ফুটবল খেলার সময় দৌড়ে বল ধরতে গিয়ে অ্যাকিলিস টেন্ডনে চোট পান ৩৫ বছর বয়সী মামদানি। অস্ত্রোপচারের আগে তিনি জানিয়েছিলেন, জীবনে প্রথমবার অস্ত্রোপচার হওয়ায় ভয় লাগছে। তবে বাস্কেটবল তারকা জেসন টেটামের একই ধরনের অস্ত্রোপচারের কথা মনে করে নিজেকে সাহস দিচ্ছিলেন।

সূত্র: এবিসি সেভেন এনওয়াই

এসি/আপ্র/২৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বৈবাহিক ধর্ষণে দক্ষিণ এশিয়ায় ঝুঁকি ৩৫ শতাংশ বেশি
২৮ নভেম্বর ২০২৬

বৈবাহিক ধর্ষণে দক্ষিণ এশিয়ায় ঝুঁকি ৩৫ শতাংশ বেশি

বিবিসির প্রতিবেদন

জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানাতে চান ট্রাম্প
২৭ নভেম্বর ২০২৬

জি-২০ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানাতে চান ট্রাম্প

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস...

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের চূড়ান্ত অনুমোদন
২৭ নভেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের চূড়ান্ত অনুমোদন

পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন...

তিরুপতি মন্দিরে ২০৬ কোটি রুপির অলংকার দান দম্পতির
২৭ নভেম্বর ২০২৬

তিরুপতি মন্দিরে ২০৬ কোটি রুপির অলংকার দান দম্পতির

ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে ২০৬ কোটি রুপি মূল্যের ১২১ কেজি স্বর্ণ ও হীরাখচিত অলংকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে