গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মেনু

পাহাড়ে অভিনেত্রী মিমি চক্রবর্তীর তিন দিনের বিয়ের উৎসব

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৯ এএম ২০২৬
পাহাড়ে অভিনেত্রী মিমি চক্রবর্তীর তিন দিনের বিয়ের উৎসব
ছবি

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়েকে ঘিরে কয়েক দিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা। কখনো বিয়ের নিমন্ত্রণপত্র, কখনো হবু স্বামীকে নিয়ে আলোচনা-সব মিলিয়ে তাঁকে নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কলকাতায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে করেছেন মিমি। তাঁর জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্ত। তবে আইনি বিয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে না। এবার ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে তিন দিন ধরে বসতে যাচ্ছে তাঁদের মূল বিয়ের আসর।

মিমি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে জল্পনার অবসান ঘটান। ছবিতে নবদম্পতিকে সাদা ও সোনালি রঙের পোশাকে দেখা গেছে। কোথাও আংটি বদল, কোথাও বিয়ের নিবন্ধনের কাগজে স্বাক্ষর, আবার কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে আছেন তাঁরা। ছবির সঙ্গে কয়েকটি লাল হৃদয়ের প্রতীকও যুক্ত করেছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালে রাখলেও বিয়ের ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

কালিম্পংয়ে ৩ থেকে ৫ ডিসেম্বর আয়োজন
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে শুরু হবে বিয়ের উৎসব, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। তিন দিনের এই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা অংশ নেবেন। প্রথম দিন ৩ ডিসেম্বর অতিথিদের জন্য ককটেল ও নৈশভোজের আয়োজন রাখা হয়েছে। ৪ ডিসেম্বর হবে মেহেদি ও সংগীত অনুষ্ঠান। আর ৫ ডিসেম্বর সম্পন্ন হবে মূল বিয়ের আনুষ্ঠানিকতা। মালাবদল, সাত পাক ও সিঁদুরদানের মধ্য দিয়ে সামাজিক রীতিতে বিয়ের পর্ব শেষ হবে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ১১ ডিসেম্বর কলকাতায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের কথাও জানা গেছে। সেখানে টালিউডের বন্ধু, সহকর্মী ও পরিচিতজনদের উপস্থিত থাকার কথা।

মিমির মামা রাম চক্রবর্তী এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিয়ের আয়োজনে অতিথির সংখ্যা সীমিত রাখা হচ্ছে। দুই জায়গায় অনুষ্ঠান হওয়ায় পরিবারের সদস্যরাও ভাগ হয়ে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন। কালিম্পংয়ের অনুষ্ঠানে আত্মীয়স্বজনের পাশাপাশি চলচ্চিত্রজগতের মিমির ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুও উপস্থিত থাকতে পারেন। তবে অতিথিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি পরিবার।

জলপাইগুড়ির মামাবাড়িতে উৎসবের আমেজ
মিমির বিয়ে উপলক্ষে জলপাইগুড়ির পান্ডাপাড়ায় তাঁর মামাবাড়িতেও চলছে ব্যাপক প্রস্তুতি। চক্রবর্তী পরিবারে এখন উৎসবের আমেজ। আদরের ভাগনির বিয়েতে উপহার হিসেবে সোনার গয়না দেওয়ার পরিকল্পনা করেছেন মামারা। পরিবারের সদস্যরা কে কী উপহার দেবেন, তা-ও আগেই ঠিক করে রেখেছেন। বড় উপহার দেওয়ার দায়িত্ব পড়েছে ছোট মামার ওপর।

মিমির শৈশবের বড় একটি সময় কেটেছে এই মামাবাড়িতে। বাবা সোমেশ চক্রবর্তীর কর্মসূত্রে অরুণাচলে কিন্ডারগার্টেনে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। চার বছর বয়সে জলপাইগুড়িতে ফিরে হলিচাইল্ড স্কুলে ভর্তি হন। সেখানে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে বিন্নাগুড়ি সেন্ট মেরি কনভেন্ট থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণি শেষ করে কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।

মিমির মেজ মামা শ্যাম চক্রবর্তী জানিয়েছেন, মাসখানেক ধরেই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা চলছিল। কেনাকাটাও শুরু হয়েছিল অনেক আগে থেকে। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে সীমিত পরিসরে আয়োজন হলেও প্রিয় ভাগনির বিয়ে ঘিরে মামাবাড়িতে আনন্দ-উচ্ছ্বাসের কমতি নেই। সূত্র: এই সময় ও নিউজ ১৮ বাংলা
সানা/আপ্র/২৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু আর নেই
২৭ নভেম্বর ২০২৬

নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু আর নেই

নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। এক বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই কর...

এবার সিনেমায় গাইবেন বুবলী
২৬ নভেম্বর ২০২৬

এবার সিনেমায় গাইবেন বুবলী

ছিলেন সংবাদ পাঠিকা। এরপর হয়েছেন সিনেমার অভিনেত্রী। অভিনয়ে সাফল্যও পেয়েছেন বেশ। কিন্তু শবনম বুবলীর যে...

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি
২৬ নভেম্বর ২০২৬

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি

সেই ছবির ক্যাপশনেও ভালোবাসাময় কথা লিখেছিলেন গায়িকা। অথচ বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের...

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
২৬ নভেম্বর ২০২৬

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা

পাকিস্তানি বিনোদন জগতের পরিচিত মুখ ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় অনুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৫ আগস্টের পর দুর্নীতি-চাঁদাবাজি বেড়েছে: শফিকুর রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চলছে। একটি রাজনৈতিক পক্ষ এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন জামায়াতের আমির সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 7 মিনিট আগে