গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৫ এএম ২০২৬
বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি
ছবি

ছবি সংগৃহীত

সেই ছবির ক্যাপশনেও ভালোবাসাময় কথা লিখেছিলেন গায়িকা। অথচ বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তিনি। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে ন্যান্সি জানান, তিনি ও মেহেদী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

কিন্তু রাত পোহাতেই সেই পোস্ট উধাও! এখন আর ন্যান্সির পেজে বিচ্ছেদ-ঘোষণার ওই পোস্ট দেখা যাচ্ছে না।


ধারণা করা হচ্ছে, সকালে তিনি সেটা মুছে ফেলেছেন। বিষয়টি নিয়ে খোলাসা করেও কিছু বলেননি গায়িকা। এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফেসবুকে অন্য একটি পোস্ট দিয়েছেন ন্যান্সি। বারান্দায় বাগানবিলাস গাছের ছবি দিয়েছেন তিনি। 

সঙ্গে লেখেন, ‘কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।’ গতকাল বিচ্ছেদের ঘোষণায় ন্যান্সি লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’


ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের উদ্দেশে গায়িকা অনুরোধ জানিয়েছেন, তারা যেন এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানান। সবশেষে নতুনভাবে এগিয়ে চলার প্রত্যয় জানিয়ে ন্যান্সি বলেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। 

 

আশা করি, জীবনের এই নতুন অধ্যায় আমি শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’ বলে রাখা যায়, ২০২১ সালের আগস্টে বিয়ে করেছিলেন ন্যান্সি ও মেহেদী। 

 

এরপর ২০২২ সালের জুনে তাদের ঘরে আসে কন্যাসন্তান। এর আগেও দুটি সংসার করেছিলেন ন্যান্সি। এর মধ্যে ২০০৬ সালে বিয়ে করেন আবু সাঈদ সৌরভ নামের এক ব্যবসায়ীকে, ওই সংসারে মেয়ে রোদেলা রয়েছেন। ২০১২ সালে ওই সংসার ভেঙে যায়। 

 

২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন গায়িকা। এই সংসারেও একটি কন্যার মা হন ন্যানসি। ২০২১-এ দ্বিতীয় সংসারে বিচ্ছেদের খবর দেন ন্যান্সি।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার সিনেমায় গাইবেন বুবলী
২৬ নভেম্বর ২০২৬

এবার সিনেমায় গাইবেন বুবলী

ছিলেন সংবাদ পাঠিকা। এরপর হয়েছেন সিনেমার অভিনেত্রী। অভিনয়ে সাফল্যও পেয়েছেন বেশ। কিন্তু শবনম বুবলীর যে...

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
২৬ নভেম্বর ২০২৬

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা

পাকিস্তানি বিনোদন জগতের পরিচিত মুখ ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় অনুর...

নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
২৬ নভেম্বর ২০২৬

নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত

ভারতীয় পৌরাণিক কাহিনির অন্যতম আলোচিত ও বিতর্কিত নারী চরিত্র কৈকেয়ী। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’...

ফিউশন লুকে মোহময়ী কৌশানি
২৬ নভেম্বর ২০২৬

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

গাঢ় সবুজের আবরণে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর চোখের চাহনিতে ফিউশন সাজে নতুন করে আলোচনায় ওপা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে