গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:২০ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার
ছবি

ছবি সংগৃহীত

হাঁটুর অস্ত্রোপচারের কারণে আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না ইয়ানিক সিনার। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ডান হাঁটুর চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করিয়েছেন বিশ্বের দুই নম্বর এই টেনিস তারকা। 

 

২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন ইতালিয়ান তারকা। তবে চলতি সপ্তাহে ফিনল্যান্ডের একটি ক্লিনিকে তার অস্ত্রোপচার হয়েছে বলে জানান তিনি। 

গত জুলাইয়ে দ্বিতীয়বার উইম্বলডন জয়ের পর আর কোনো ম্যাচ খেলেননি। ফলে মেলবোর্ন পার্কে তার খেলা নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল। 

 

অস্ট্রেলিয়ান ওপেনে সিনারের না খেলার বিষয়টি নিশ্চিত করে টেনিস অস্ট্রেলিয়ার প্রধান অ্যান্ড্রু অ্যাবডো এএফপিকে বলেছেন, ‘আমরা নিয়মিত ইয়ানিকের দলের সঙ্গে যোগাযোগ রাখছিলাম। তারা নিশ্চিত করেছে, সাম্প্রতিক অস্ত্রোপচারের পর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে সে খেলতে পারবে না।’


তিনি আরও বলেন, ‘ইয়ানিক মেলবোর্নে খেলতে ভালোবাসে। ২০২৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ফেরার অপেক্ষায় থাকবে সে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি, শিগগিরই তাকে আবার কোর্টে দেখা যাবে।’ হাঁটুর সমস্যায় থেমে যাওয়ার আগে দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছিলেন সিনার। 

 

উইম্বলডন জয়ের পাশাপাশি পাঁচটি মাস্টার্স ১০০০ শিরোপা জিতেছিলেন তিনি। তার অনুপস্থিতিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আলেকজান্ডার জভেরেভ। আগামী ১৭ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট
২৬ নভেম্বর ২০২৬

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট

প্রথম ম্যাচে তেমন একটা ভালো করতে না পারলেও, এবার চমৎকার বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। ‘ইম্প্যাক্ট স...

রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা
২৬ নভেম্বর ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা

প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দলের প্রথম দেখায় লড়াই হলো জমজমাট। শুরুতে গোল হজমের ধাক্কা সামলে এক পর্যায়...

বাংলাদেশ ছাড়ার পাঁচ মাসের মধ্যে লাহোরের কোচ শন টেইট
২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ছাড়ার পাঁচ মাসের মধ্যে লাহোরের কোচ শন টেইট

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পাঁচ মাসের মধ্যে পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্ব পেলেন শন টেইট। পা...

বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়
২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়

বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে ও টি-টো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে