গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৩ এএম ২০২৬
পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
ছবি

ছবি সংগৃহীত

পাকিস্তানি বিনোদন জগতের পরিচিত মুখ ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। তাদের অভিনীত নতুন সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু সিরিজটি ঘিরে ভারতের পরিস্থিতি একেবারেই আলাদা। 

 

এর মুক্তির ঘোষণার পর থেকেই দেশে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার নিয়ে আপত্তি উঠতে শুরু করেছে। এবার সেই বিতর্কে পদক্ষেপ করলো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানি কনটেন্ট ব্লক করার বিষয়ে ২০২৫ সালের মে মাসে জারি করা নির্দেশিকা মেনে চলতে বলা হল নেটফ্লিক্সকে। 

গত বছর ৮ মে, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানি কনটেন্ট নিয়ে একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। 

 

সেই নির্দেশ অনুযায়ী, ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানের কোনও ধরনের কনটেন্ট সম্প্রচার না করার কথা বলা হয়েছিল। শুধু সিনেমা বা সিরিজ নয়, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি তারকাদের অ্যাকাউন্ট নিয়েও পদক্ষেপ করা হয়েছিল।

 


এই নির্দেশিকার পর ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স তথ্য ও সম্প্রচার মন্ত্রককে জানিয়েছিল, ভারতের গ্রাহকদের জন্য তাদের প্ল্যাটফর্মে পাকিস্তানের কোনও ছবি বা সিরিজ উপলব্ধ নেই। কিন্তু সম্প্রতি ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে মন্ত্রকের কাছে। সেই পরিস্থিতিতে নেটফ্লিক্সকে আগের অবস্থান বজায় রাখার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।

 


কী নিয়ে বিতর্ক?
‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ একটি রোম্যান্টিক ড্রামা সিরিজ। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিরিজের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এর ট্রেলার। অভিনয় করছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সনম সইদ, আহদ রাজা মীর, হামজা আলি আব্বাসি এবং ইকরা আজিজের মতো জনপ্রিয় পাকিস্তানি তারকারা।

 


সিরিজটির মুক্তির খবর প্রকাশ্যে আসতেই ভারতে তা সম্প্রচার বন্ধ করার দাবি উঠতে শুরু করে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনসহ (অওঈডঅ) একাধিক সংগঠন এই সিরিজের ভারতীয় মুক্তি আটকানোর দাবিতে সরব হয়েছে। 

 

এমনকী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েও পাকিস্তানি কনটেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। সেই হামলার জবাব হিসেবেই অপারেশন সিঁদুর চালানো হয়েছিল। 

 

এই ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আরও বেড়ে যায়। তারই প্রভাব পড়ে দুই দেশের বিনোদন জগতের উপরেও। এবার সেই আবহেই ফাওয়াদ খান ও মাহিরা খানের নতুন সিরিজের ভারতীয় মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার সিনেমায় গাইবেন বুবলী
২৬ নভেম্বর ২০২৬

এবার সিনেমায় গাইবেন বুবলী

ছিলেন সংবাদ পাঠিকা। এরপর হয়েছেন সিনেমার অভিনেত্রী। অভিনয়ে সাফল্যও পেয়েছেন বেশ। কিন্তু শবনম বুবলীর যে...

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি
২৬ নভেম্বর ২০২৬

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি

সেই ছবির ক্যাপশনেও ভালোবাসাময় কথা লিখেছিলেন গায়িকা। অথচ বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের...

নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
২৬ নভেম্বর ২০২৬

নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত

ভারতীয় পৌরাণিক কাহিনির অন্যতম আলোচিত ও বিতর্কিত নারী চরিত্র কৈকেয়ী। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’...

ফিউশন লুকে মোহময়ী কৌশানি
২৬ নভেম্বর ২০২৬

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

গাঢ় সবুজের আবরণে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর চোখের চাহনিতে ফিউশন সাজে নতুন করে আলোচনায় ওপা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে