গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

এবার সিনেমায় গাইবেন বুবলী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৫ এএম ২০২৬
এবার সিনেমায় গাইবেন বুবলী
ছবি

ছবি সংগৃহীত

ছিলেন সংবাদ পাঠিকা। এরপর হয়েছেন সিনেমার অভিনেত্রী। অভিনয়ে সাফল্যও পেয়েছেন বেশ। কিন্তু শবনম বুবলীর যে আরো একটা গুণ রয়েছে, তাও সামনে এসেছে গেল রোজার ঈদে। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে একটি গান গেয়েছিলেন তিনি। 

 

এবার সিনেমার গানেও অভিষেক হতে যাচ্ছে বুবলীর। জাহিদ হোসেনের সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর একটি গানে কণ্ঠ দেবেন তিনি। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। জাহিদ জানান, গানটি নিয়ে বুবলীর সঙ্গে এরইমধ্যে আলোচনা হয়েছে। 

 

গান গাওয়ার প্রস্তাবে সম্মতিও দিয়েছেন অভিনেত্রী। গানটির কথা লিখেছেন কবির বকুল, এই ডিসেম্বরে রেকর্ডিংয়ের পরিকল্পনা করছেন তারা। নির্মাতা বলেন, ‘শুটিংয়ের সময় গানটির ডেমো শুনে বুবলী বেশ পছন্দ করেন। সেই সুবাদে তাকে গানটি গাওয়ার প্রস্তাব দেই। তিনিও রাজি হয়েছেন।’

 


পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। একটি প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে উঠে আসবে পুরান ঢাকার ইতিহাস-ঐতিহ্য। এতে বুবলীর সঙ্গে অভিনয় করছেন আদর আজাদ। 

 

এটি এই জুটির চতুর্থ সিনেমা। সিনেমাটিতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। এদিকে সম্প্রতি নতুন আরেকটি ভূমিকায় যাত্রা শুরু করেছেন বুবলী। 

তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ থেকে নির্মিত হয়েছে প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’। মুরসালিন সরকার নির্মিত সিনেমাটি নির্বাচিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ৯ জানুয়ারি শুরু হবে উৎসবটির ২৫তম আসর।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি
২৬ নভেম্বর ২০২৬

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি

সেই ছবির ক্যাপশনেও ভালোবাসাময় কথা লিখেছিলেন গায়িকা। অথচ বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের...

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
২৬ নভেম্বর ২০২৬

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা

পাকিস্তানি বিনোদন জগতের পরিচিত মুখ ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় অনুর...

নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
২৬ নভেম্বর ২০২৬

নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত

ভারতীয় পৌরাণিক কাহিনির অন্যতম আলোচিত ও বিতর্কিত নারী চরিত্র কৈকেয়ী। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’...

ফিউশন লুকে মোহময়ী কৌশানি
২৬ নভেম্বর ২০২৬

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

গাঢ় সবুজের আবরণে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর চোখের চাহনিতে ফিউশন সাজে নতুন করে আলোচনায় ওপা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে