গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

সম্পত্তি নিয়ে বিবাদ, যে সিদ্ধান্ত নিলেন ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
সম্পত্তি নিয়ে বিবাদ, যে সিদ্ধান্ত নিলেন ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি
ছবি

ছবি সংগৃহীত

হলিউডের সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান হয়েছে। ফ্রান্সের মিরাভাল ওয়াইনারির মালিকানা ও ব্যবসা নিয়ে চলমান মামলাটি আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করেছেন তারা। প্রায় চার বছর ধরে চলা এই বিরোধের অবসান ঘটলেও সমঝোতার বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি। বুধবার (২৫ নভেম্বর) দুই তারকার প্রতিনিধিদের দেওয়া এক যৌথ বিবৃতিতে সমঝোতার বিষয়টি নিশ্চিত করা হয়। 

 

বিবৃতিতে বলা হয়েছে, পরিবারের স্বার্থ বিবেচনায় নিয়ে তারা বিরোধের নিষ্পত্তি করেছেন। এ বিষয়ে ভবিষ্যতে আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, মিরাভাল ওয়াইনারিকে কেন্দ্র করে আইনি বিরোধের সূত্রপাত ২০২২ সালে। 

 

২০০৮ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই সম্পত্তির নিয়ন্ত্রণমূলক অংশীদারত্ব কিনেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ২০১৪ সালে সেখানেই বিয়ে করেন তারা। সম্পত্তিটিতে একটি ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠানও রয়েছে।

 


২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্র্যাড পিট অভিযোগ করেন, নিজেদের মালিকানার অংশ বিক্রির ক্ষেত্রে দুজনের মধ্যে পারস্পরিক সম্মতির একটি চুক্তি ছিল। কিন্তু অ্যাঞ্জেলিনা তার অনুমতি ছাড়াই নিজের অংশ টেনুটে দেল মন্ডো নামের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেছেন। 

 

এ অভিযোগে তিনি মামলা করেন। অন্যদিকে, ব্র্যাডের অভিযোগ অস্বীকার করে অ্যাঞ্জেলিনা পাল্টা আইনি পদক্ষেপ নেন। তার দাবি, নিজের মালিকানার অংশ বিক্রির ক্ষেত্রে ব্র্যাডের অনুমতি নেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না। 

 

পাশাপাশি তিনি অভিযোগ করেন, ব্র্যাড এমন একটি গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষরের শর্ত দিয়েছিলেন, যার মাধ্যমে তার বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলার সুযোগ সীমিত হয়ে যেত। এই মামলার সঙ্গে ২০১৬ সালের একটি ব্যক্তিগত বিমানের ঘটনাও জড়িয়ে পড়ে। 

 

অ্যাঞ্জেলিনার অভিযোগ, ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ওই বিমানে ব্র্যাড তার ও সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। তবে ব্র্যাড পিট তার বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তদন্ত করলেও তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। ২০১৬ সালের শেষ দিকে তদন্ত বন্ধ করে দেওয়া হয়।

 


২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার সময় ব্র্যাড ও অ্যাঞ্জেলিনার সম্পর্কের সূচনা হয়। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০১৪ সালে বিয়ে করেন তারা। তবে ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন অ্যাঞ্জেলিনা। 

 

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বিবাহবিচ্ছেদ সম্পন্ন হলেও সম্পত্তি ও মিরাভাল ওয়াইনারিকে কেন্দ্র করে তাদের আইনি বিরোধ চলছিল। এবারের সমঝোতার মধ্য দিয়ে সেই বিরোধেরও অবসান ঘটল। 

 

তবে সম্পত্তির ভবিষ্যৎ মালিকানা, বিক্রির চুক্তি এবং সমঝোতার আওতায় কোনো অর্থ লেনদেন হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
২৬ নভেম্বর ২০২৬

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা

পাকিস্তানি বিনোদন জগতের পরিচিত মুখ ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় অনুর...

নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
২৬ নভেম্বর ২০২৬

নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত

ভারতীয় পৌরাণিক কাহিনির অন্যতম আলোচিত ও বিতর্কিত নারী চরিত্র কৈকেয়ী। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’...

ফিউশন লুকে মোহময়ী কৌশানি
২৬ নভেম্বর ২০২৬

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

গাঢ় সবুজের আবরণে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর চোখের চাহনিতে ফিউশন সাজে নতুন করে আলোচনায় ওপা...

কনসার্ট মাতাতে ঢাকায় পপ তারকা ওটিলিয়া
২৬ নভেম্বর ২০২৬

কনসার্ট মাতাতে ঢাকায় পপ তারকা ওটিলিয়া

২০২২ সালের পর আবারও ঢাকায় এসেছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। দেশের ইভেন্ট অর্গানাইজার ইমেকার্স বাংলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে