গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৩ এএম ২০২৬
নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
ছবি

ছবি সংগৃহীত

ভারতীয় পৌরাণিক কাহিনির অন্যতম আলোচিত ও বিতর্কিত নারী চরিত্র কৈকেয়ী। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী লারা দত্ত ভূপতি। চরিত্রটি নিয়ে কাজ করতে গিয়ে নারীর উচ্চাকাঙ্ক্ষা ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি। 

 

কৈকেয়ী চরিত্রের সঙ্গে বর্তমান সমাজে নারীদের প্রতি প্রত্যাশার মিল খুঁজে পেয়েছেন লারা। তার মতে, নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দেষের কিছু নেই। একজন নারী উচ্চাকাঙ্ক্ষী হলেই তাকে নেতিবাচকভাবে দেখার কোনও কারণ নেই। 

 

লারা বলেন, ‘প্রায় তিন দশক ধরে আমি এই পেশায় একজন উচ্চাকাঙ্ক্ষী নারী হিসেবে কাজ করছি। এ কারণে আমাকে কখনও নেতিবাচক তকমা দেওয়া হয়েছে বলে মনে করি না। আমি বিশ্বাস করি, একজন নারী অবশ্যই উচ্চাকাঙ্ক্ষী হতে পারেন। তবে নিজের লক্ষ্যে পৌঁছাতে গিয়ে তিনি কতজনের স্বার্থে আঘাত করছেন, বিষয়টি অনেক সময় তার ওপর নির্ভর করে।’

 

তিনি আরও বলেন, ‘ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, উচ্চাকাঙ্ক্ষী নারীদের সব সময় এমনভাবে চিহ্নিত করা হয়েছে, যেন তারা নিজেদের দায়িত্ব থেকে সরে এসেছেন। অথচ সমাজের দৃষ্টিতে একজন নারীর দায়িত্ব বলতে সন্তান ও সংসারের দেখাশোনাকেই বোঝানো হয়।’

 


নারী-পুরুষের ক্ষেত্রে সমাজের দ্বৈত মানসিকতার সমালোচনা করে লারা বলেন, ‘সফল নারীদের সব সময় প্রশ্ন করা হয়, তারা কীভাবে সংসার ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখেন। কিন্তু কোনও পুরুষকে কখনও এমন প্রশ্ন করতে দেখা যায় না। 

 

বর্তমানে এমন অনেক নারী রয়েছেন, যারা অন্য নারীদের উপকারে আসে এমন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অথচ তাদের পেছনে একজন পুরুষও থাকেন।’ কৈকেয়ী চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে লারা বলেন, ‘একজন মা হয়েও নিজের সন্তানের জন্য উচ্চাকাঙ্ক্ষী হওয়ার বিষয়টি পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে খুব সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হয়েছে। 

 

কৈকেয়ীকে সব সময় অন্যতম বড় খলচরিত্র হিসেবে দেখা হয়েছে। কারণ, তিনি এমন একজন দেবতাকে এমন পরিণতির দিকে ঠেলে দিয়েছিলেন, যাকে সবাই শ্রদ্ধা করে।’ তিনি আরও বলেন, ‘এমন পরিণতি কারও জন্যই কাম্য নয়। 

 

তবে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখলে কখনও কখনও মানুষের জন্মই হয়তো কোনও গল্পে খলচরিত্রের ভূমিকা পালনের জন্য।’

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার সিনেমায় গাইবেন বুবলী
২৬ নভেম্বর ২০২৬

এবার সিনেমায় গাইবেন বুবলী

ছিলেন সংবাদ পাঠিকা। এরপর হয়েছেন সিনেমার অভিনেত্রী। অভিনয়ে সাফল্যও পেয়েছেন বেশ। কিন্তু শবনম বুবলীর যে...

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি
২৬ নভেম্বর ২০২৬

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি

সেই ছবির ক্যাপশনেও ভালোবাসাময় কথা লিখেছিলেন গায়িকা। অথচ বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের...

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
২৬ নভেম্বর ২০২৬

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা

পাকিস্তানি বিনোদন জগতের পরিচিত মুখ ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় অনুর...

ফিউশন লুকে মোহময়ী কৌশানি
২৬ নভেম্বর ২০২৬

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

গাঢ় সবুজের আবরণে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর চোখের চাহনিতে ফিউশন সাজে নতুন করে আলোচনায় ওপা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে