গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৩ এএম ২০২৬
ফিউশন লুকে মোহময়ী কৌশানি
ছবি

ছবি সংগৃহীত

গাঢ় সবুজের আবরণে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর চোখের চাহনিতে ফিউশন সাজে নতুন করে আলোচনায় ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও সৌন্দর্যচর্চায় নিজের স্বতন্ত্র উপস্থিতি জানান দিতে বরাবরই সচেষ্ট এই অভিনেত্রী। 

 

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা কয়েকটি ছবিতে তার ব্যতিক্রমী সাজ নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই নিজের কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্ত ও ফ্যাশন-সচেতন নানা ছবি-ভিডিও ভাগ করে নেন কৌশানি। 

 

সেই ধারাবাহিকতায় নতুন ছবিগুলো প্রকাশ করেছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের নিউজফিডে যোগ করছি কিছু ফিউশন-ঘরানার আবহ।’ শেয়ার করা ছবিতে কৌশানিকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে। 

 

পোশাকের ওপর সোনালি, রুপালি ও লালচে নকশার সূক্ষ্ম কারুকাজ সাজটিকে দিয়েছে আলাদা মাত্রা। ব্লাউজের নকশায় রয়েছে নানা ধরনের অলংকারি মোটিফ। কোমরের অংশে ঝুলে থাকা মুক্তা ও পুঁতির কাজ পোশাকের সৌন্দর্য আরও বাড়িয়েছে। সঙ্গে ছিল একই রঙের ওড়না, যা তার ফিউশন সাজে এনেছে আভিজাত্যের ছোঁয়া।

 


খোলা ও ঢেউখেলানো বাদামি চুলে কৌশানির সাজে যোগ হয়েছে বাড়তি আকর্ষণ। 

গলায় পাথরখচিত সোনালি গয়না, কানে ঝুলন্ত দুল এবং আঙুলে আংটি সব মিলিয়ে তার উপস্থিতিতে ফুটে উঠেছে উৎসবমুখর আভিজাত্য। কখনো ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে, কখনো পাশ ফিরে পেছন থেকে ফিরে তাকানোর ভঙ্গিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। 

 

উষ্ণ আলো-আঁধারির আবহে তোলা ছবিগুলোতে তার মেকআপ ও চুলের সাজও বেশ স্পষ্ট। অন্য একটি ছবিতে পেছন ফিরে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়েছেন কৌশানি। সেখানে পোশাকের পেছনের অংশ ও লম্বা ঢেউখেলানো চুল আলাদা করে নজর কাড়ে। প্রতিটি ছবিতেই পোশাক, গয়না ও অভিব্যক্তির সমন্বয়ে নিজের ফ্যাশন-রুচির ভিন্ন দিক তুলে ধরেছেন তিনি।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার সিনেমায় গাইবেন বুবলী
২৬ নভেম্বর ২০২৬

এবার সিনেমায় গাইবেন বুবলী

ছিলেন সংবাদ পাঠিকা। এরপর হয়েছেন সিনেমার অভিনেত্রী। অভিনয়ে সাফল্যও পেয়েছেন বেশ। কিন্তু শবনম বুবলীর যে...

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি
২৬ নভেম্বর ২০২৬

বিচ্ছেদের পোস্ট সরিয়ে দিলেন ন্যান্সি

সেই ছবির ক্যাপশনেও ভালোবাসাময় কথা লিখেছিলেন গায়িকা। অথচ বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের...

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা
২৬ নভেম্বর ২০২৬

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা

পাকিস্তানি বিনোদন জগতের পরিচিত মুখ ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় অনুর...

নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত
২৬ নভেম্বর ২০২৬

নারীর উচ্চাকাঙ্ক্ষাতে দোষের কিছু দেখেন না লারা দত্ত

ভারতীয় পৌরাণিক কাহিনির অন্যতম আলোচিত ও বিতর্কিত নারী চরিত্র কৈকেয়ী। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে