গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ ছাড়ার পাঁচ মাসের মধ্যে লাহোরের কোচ শন টেইট

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪২ এএম ২০২৬
বাংলাদেশ ছাড়ার পাঁচ মাসের মধ্যে লাহোরের কোচ শন টেইট
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পাঁচ মাসের মধ্যে পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্ব পেলেন শন টেইট। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরকে সামনে রেখে তাকে প্রধান কোচ নিয়োগ দিয়েছে লাহোর কালান্দার্স। 

 

গত বছরের মে মাস থেকে চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার। তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে পরিবারকে সময় দেওয়ার কারণ দেখিয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন তিনি।


লাহোরের সঙ্গে টেইটের সম্পর্ক অবশ্য নতুন নয়।


গায়ানায় অনুষ্ঠিত সবশেষ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দলটির সঙ্গে কাজ করেছিলেন তিনি। ওই টুর্নামেন্টে তার কাজের ধরন, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ এবং বিশেষ করে পেসারদের কাছ থেকে সেরাটা বের করে আনার দক্ষতা মুগ্ধ করেছিল কালান্দার্স কর্তৃপক্ষকে। 

 

সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার তাকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অস্ট্রেলিয়ার হয়ে খেলা বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত টেইট ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়েও গড়ে তুলেছেন শক্ত অবস্থান। 

 

পাকিস্তান সুপার লিগের বিভিন্ন দলের পাশাপাশি পাকিস্তান জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। জাতীয় দলের দায়িত্বে থাকাকালে শাহিন শাহ আফ্রিদিসহ বেশ কয়েকজন পেসারকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।


লাহোরের প্রধান কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেইট। তিনি বলেন, ‘লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। গায়ানায় জিএসএলের সময় দলটির সঙ্গে কাজ করে বুঝতে পেরেছিলাম, সামিন ও ফ্র্যাঞ্চাইজিটির মূল্যবোধের সঙ্গে আমার অনেক মিল রয়েছে। 

 

তাই এই দায়িত্ব নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি।’ পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং দেশটির কন্ডিশন সম্পর্কে ধারণা থাকায় নতুন দায়িত্বে সুবিধা হবে বলেও মনে করেন তিনি। টেইট বলেন, ‘শাহিনসহ পাকিস্তানের অনেক খেলোয়াড়ের সঙ্গে আগে কাজ করেছি। 

 

তাই এখানকার কন্ডিশন ও খেলোয়াড়দের সম্পর্কে আমার ভালো ধারণা আছে। প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া আমার জন্য বিশেষ মুহূর্ত। সামনে কী অপেক্ষা করছে, তা নিয়ে আমি রোমাঞ্চিত।’

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট
২৬ নভেম্বর ২০২৬

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট

প্রথম ম্যাচে তেমন একটা ভালো করতে না পারলেও, এবার চমৎকার বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। ‘ইম্প্যাক্ট স...

রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা
২৬ নভেম্বর ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা

প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দলের প্রথম দেখায় লড়াই হলো জমজমাট। শুরুতে গোল হজমের ধাক্কা সামলে এক পর্যায়...

বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়
২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়

বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে ও টি-টো...

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার
২৬ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

হাঁটুর অস্ত্রোপচারের কারণে আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না ইয়ানিক সিনার। বৃহস্পত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে