গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

খুলনায় জেএমআই গ্যাসের অবৈধ জমি দখল ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১ পিএম, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ২০:৩১ এএম ২০২৬
খুলনায় জেএমআই গ্যাসের অবৈধ জমি দখল ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনায় জেএমআই গ্যাস কোম্পানির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসন দফায় দফায় উচ্ছেদ অভিযান চালানোর চেষ্টা করলেও কোম্পানির অজ্ঞাত খুঁটির কারণে তা ব্যর্থ হচ্ছে।

জেলার দাকোপ-বটিয়াঘাটা সড়কের কিসমত ফুলতলা এলাকায় পাউবোর ৩০ নম্বর পোল্ডারের কয়েক বিঘা জমি দখল করে বসেছে জেএমআই গ্যাস কোম্পানি। পানি উন্নয়ন বোর্ড একাধিকবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছে, তবে কোম্পানি কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করেছে। পরে বিভিন্ন বৈঠকের পর খুলনা পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসকের কাছে সীমানা প্রাচীর ও গেট উচ্ছেদের আবেদন জানায়।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনকে ম্যানেজ ও মোটা অংকের অর্থ প্রদানের মাধ্যমে কোম্পানি প্রতিবারই উচ্ছেদ অভিযান থেকে রেহাই পায়। সরকারি জমির পাশাপাশি ব্যক্তিগত মালিকানাধীন জমিও দখল করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ভুক্তভোগীরা বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সর্বশেষ গত বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) খুলনা জেলা প্রশাসকের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উচ্ছেদ অভিযানে যান। তবে কাগজপত্রের জটিলতার কারণে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শোয়েব শাত-ঈল-ইভান, খুলনা পানি উন্নয়ন বোর্ডের এসডি রিফাদ আহমেদ, এসও সাইদুর রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

স্থানীয়রা আরো অভিযোগ করেছেন, উচ্ছেদ অভিযান চলাকালীন কোম্পানির সিকিউরিটি গার্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রবেশে বাধা দেন।
সানা/আপ্র/৬/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মাগুরায় চার হাজার ইয়াবা ও ছয় লাখ টাকা উদ্ধার, আটক দুই নারী
১৮ অক্টোবর ২০২৬

মাগুরায় চার হাজার ইয়াবা ও ছয় লাখ টাকা উদ্ধার, আটক দুই নারী

মাগুরায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে চার হাজার ইয়াবা ট্যাবলেট ও নগদ ছয় লাখ টা...

অভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও গুলি মিলল পরিত্যক্ত ভবনে
১৮ অক্টোবর ২০২৬

অভ্যুত্থানে লুট হওয়া পিস্তল ও গুলি মিলল পরিত্যক্ত ভবনে

নগরীর ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুল...

দুর্গাপূজায় চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী, চার স্তরের নিরাপত্তা
১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী, চার স্তরের নিরাপত্তা

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ব...

দুর্গামন্দিরে পৌরাণিক কাহিনি, দেওয়ালে মানবতার বার্তা
১৮ অক্টোবর ২০২৬

দুর্গামন্দিরে পৌরাণিক কাহিনি, দেওয়ালে মানবতার বার্তা

শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা, বর্ণিল আলোকসজ্জা আর সম্প্রীতির আবহ। তবে জয়পুরহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই