গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:২২ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার জেরাল্ড কোয়েটজি ও কোয়েনা মাফাকা। তাদের পরিবর্তে ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন তিয়ান ভ্যান ভুরেন। 

 

টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন জেজে ব্যাসন ও ইথান বোশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই ছিলেন কোয়েটজি। তবে গত ২২ নভেম্বর পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্টের বিপক্ষে সিএসএ চার দিনের সিরিজের ম্যাচে লায়ন্সের হয়ে খেলতে গিয়ে পেশিতে চোট পান তিনি। 

ওই ম্যাচের প্রথম ইনিংসে ৪৭ বলে ৫৭ রান করেন কোয়েটজি। বল হাতে ১৫ ওভার করে ১৮ রানে নেন ২ উইকেট। তবে নর্থ ওয়েস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করেননি তিনি। ফলোঅনে পড়েছিল প্রতিপক্ষ।

 


অন্যদিকে ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় অনুশীলনের সময় আবারও সমস্যায় পড়েছেন মাফাকা। বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) এক বিবৃতিতে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে টি-টোয়েন্টি দল থেকে প্রত্যাহার করা হয়েছে। 

১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা 'এ' দলেও ছিলেন এই পেসার। তার জায়গায় ওয়ানডে দলে সুযোগ পাওয়া ভ্যান ভুরেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার। 

 

নাইটসের হয়ে খেলা এই ক্রিকেটারের লিস্ট 'এ' ক্রিকেটে ২৬ ম্যাচে গড় ২৫.৫৭। ওয়ানডে দলে এবারই প্রথম ডাক পেয়েছেন। টি-টোয়েন্টি দলে প্রথমবার সুযোগ পাওয়া ১৮ বছর বয়সী ব্যাসন লায়ন্সের হয়ে খেলেন। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি মিডিয়াম পেসও করেন তিনি। এখন পর্যন্ত মাত্র ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। 

 

তাতে ৭.০৮ ইকোনমি রেটে নিয়েছেন পাঁচ উইকেট। অন্যদিকে বোশের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। 

চলতি বছরের সেপ্টেম্বরেই সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন।

ডিসি/আপ্র/২৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট
২৬ নভেম্বর ২০২৬

আঁটসাঁট বোলিংয়ে মুস্তাফিজের ২ উইকেট

প্রথম ম্যাচে তেমন একটা ভালো করতে না পারলেও, এবার চমৎকার বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। ‘ইম্প্যাক্ট স...

রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা
২৬ নভেম্বর ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে পিএসজির জয়রথ থামাল রোমা

প্রতিযোগিতামূলক ফুটবলে দুই দলের প্রথম দেখায় লড়াই হলো জমজমাট। শুরুতে গোল হজমের ধাক্কা সামলে এক পর্যায়...

বাংলাদেশ ছাড়ার পাঁচ মাসের মধ্যে লাহোরের কোচ শন টেইট
২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ছাড়ার পাঁচ মাসের মধ্যে লাহোরের কোচ শন টেইট

বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পাঁচ মাসের মধ্যে পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্ব পেলেন শন টেইট। পা...

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার
২৬ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না সিনার

হাঁটুর অস্ত্রোপচারের কারণে আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না ইয়ানিক সিনার। বৃহস্পত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে