গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩০ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৭ এএম ২০২৬
বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের
ছবি

বাসাভাড়া না বাড়ানোর হুঁশিয়ারি এমপি মজিবুরের

গাজীপুরের কালিয়াকৈরে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো বাড়ির মালিক যেন এ মুহূর্তে বাসাভাড়া বৃদ্ধি না করেন। কেউ ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরো জানান, শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কালিয়াকৈরে ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হবে। শ্রমিক ভাই-বোনেরা যাতে কোনো ধরনের বিপদে না পড়েন, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তবে কালিয়াকৈরে সাতটি পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

অবস্থান কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/২৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
২৬ নভেম্বর ২০২৬

পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে ইঙ্গিত করে রাজনীতিতে তাদের অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
২৬ নভেম্বর ২০২৬

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

ভারতের পররাষ্ট্রনীতিকে ‘মিজারেবল (শোচনীয়)’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, প...

শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার
২৬ নভেম্বর ২০২৬

শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার

শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য আরো ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল...

পুলিশের ঊর্ধ্বতন আরো দুই কর্মকর্তা আটক, নজরদারিতে অনেকেই
২৬ নভেম্বর ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন আরো দুই কর্মকর্তা আটক, নজরদারিতে অনেকেই

অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরো দুই পুলিশ কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে