গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মেনু

শিশুকন্যাকে কোলে নিয়ে সংসদে বক্তব্য ফাতিমার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪২ এএম ২০২৬
শিশুকন্যাকে কোলে নিয়ে সংসদে বক্তব্য ফাতিমার
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার সংসদে শিশুকন্যা আলিয়াকে কোলে নিয়েই বক্তব্য দিয়েছেন সিনেটর ফাতিমা পেম্যান। সংসদে ডিজিটাল নিরাপত্তাসংক্রান্ত আইন নিয়ে বিতর্ক চলাকালে তাঁর কোলে ছিল ছোট্ট মেয়ে। কর্মজীবনের দায়িত্ব পালনের পাশাপাশি মাতৃত্বের এই দৃশ্য নজর কেড়েছে অনেকের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অধিবেশনে ফাতিমা বক্তব্য দেওয়ার সময় তাঁর পেছনে বসা আরেক সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে লুকোচুরি খেলতে থাকেন। শিশুটিকে হাসাতে নানা মুখভঙ্গি ও অঙ্গভঙ্গি করেন তিনি। সংসদের আনুষ্ঠানিক পরিবেশে সহকর্মীদের এমন আন্তরিক মুহূর্ত সবার দৃষ্টি আকর্ষণ করে।

ফাতিমা অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের স্বতন্ত্র সিনেটর। চলতি বছর দায়িত্বে থাকা অবস্থায় সন্তান জন্ম দিয়ে ইতিহাস গড়েন তিনি। সংসদে শিশুকে সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে কর্মজীবন ও মাতৃত্ব একসঙ্গে সামলানোর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

সংসদে শিশুকন্যাকে কোলে নিয়ে বক্তব্য দেওয়ার ফাতিমা পেম্যানের ভিডিওটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় দেখা যাবে।

সূত্র: ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস

এসি/আপ্র/২৬/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

৩৬ বছর পর গণকবরে মিলল মুসলিম হত্যার সূত্র
২৬ নভেম্বর ২০২৬

৩৬ বছর পর গণকবরে মিলল মুসলিম হত্যার সূত্র

শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর হাতে নিহত শত শত মুসলিমের পরিণতি কী হয়...

হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা: ভারত
২৫ নভেম্বর ২০২৬

হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা: ভারত

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং...

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের উদ্যোগ যুক্তরাষ্ট্রের
২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্তের ফল...

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, দেশজুড়ে উচ্ছ্বাস
২৫ নভেম্বর ২০২৬

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, দেশজুড়ে উচ্ছ্বাস

মহাকাশে পাকিস্তানের প্রথম নাগরিক হিসেবে ইতিহাস গড়েছেন ৪০ বছর বয়সী মুহাম্মদ জিশান আলী। চীনের তিয়াং গং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে