গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা: ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২১ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৭ এএম ২০২৬
হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণের অনুরোধ আলাদা: ভারত
ছবি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে ফেরত চেয়ে বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধকে পৃথক বিষয় হিসেবে দেখছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, কোনো নাগরিকের ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।

বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের সরকারের এ অবস্থান তুলে ধরেন জয়সওয়াল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জয়সওয়াল বলেন, ‘ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’ তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু বলেননি তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতেই অবস্থান করছেন। ওই অভ্যুত্থান দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

এর মধ্যে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। পরে ৯ নভেম্বর দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার খবর প্রকাশ করে বার্তা সংস্থাটি।

সর্বশেষ মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে রয়টার্স জানায়, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান সাবেক প্রধানমন্ত্রী। এ জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার খবর প্রকাশের পর থেকে ঢাকা ও নয়াদিল্লির অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকেরা। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একাধিকবার জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি করতে চায় ভারত।

অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, দুই দেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় ঢাকা। ফলে তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার উদ্যোগ এবং বাংলাদেশের আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ-দুটি বিষয়কে পৃথকভাবে বিবেচনা করছে নয়াদিল্লি। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/২৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের উদ্যোগ যুক্তরাষ্ট্রের
২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের উদ্যোগ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে তদন্তের ফল...

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, দেশজুড়ে উচ্ছ্বাস
২৫ নভেম্বর ২০২৬

মহাকাশে পাকিস্তানের প্রথম নভোচারী, দেশজুড়ে উচ্ছ্বাস

মহাকাশে পাকিস্তানের প্রথম নাগরিক হিসেবে ইতিহাস গড়েছেন ৪০ বছর বয়সী মুহাম্মদ জিশান আলী। চীনের তিয়াং গং...

মোদি আমলে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে
২৫ নভেম্বর ২০২৬

মোদি আমলে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের গত এক দশকের শাসনামলে দেশটির গণতন্ত্র, মানবাধ...

বিসলেরির বোতলজাত পানিতে ক্ষতিকর রাসায়নিক, মামলা
২৫ নভেম্বর ২০২৬

বিসলেরির বোতলজাত পানিতে ক্ষতিকর রাসায়নিক, মামলা

ভারতের বহুল পরিচিত বোতলজাত পানির ব্র্যান্ড বিসলেরির পানির নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ক্ষতিকর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে