গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন, হিমচাঁপার চারা রোপণ স্পিকারের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০১ এএম ২০২৬
পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন, হিমচাঁপার চারা রোপণ স্পিকারের
ছবি

বুধবার পাকিস্তানের পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (২৫ নভেম্বর) তাঁর নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল দেশটির পার্লামেন্ট ভবন পরিদর্শন করে।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে পাকিস্তান ও বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা এবং ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।

পরে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম পরিদর্শন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় সরদার আয়াজ সাদিক হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং পাকিস্তানের সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।


সানা/কেএমএএ/আপ্র/২৫/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

সালিশে অভিবাসন ব্যয়ের ১২-১৫% ফেরত পান প্রতারিত কর্মীরা
২৫ নভেম্বর ২০২৬

সালিশে অভিবাসন ব্যয়ের ১২-১৫% ফেরত পান প্রতারিত কর্মীরা

নিয়োগ প্রক্রিয়ায় প্রতারণা ও বিদেশে শোষণের শিকার অভিবাসী কর্মীরা সালিশের মাধ্যমে তাদের মোট অভিবাসন ব্...

সরিয়ে দেওয়া হলো ৭ জেলার এসপিকে, নতুন দায়িত্বে যারা
২৫ নভেম্বর ২০২৬

সরিয়ে দেওয়া হলো ৭ জেলার এসপিকে, নতুন দায়িত্বে যারা

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো- সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা,...

একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
২৫ নভেম্বর ২০২৬

একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

এবার ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্ব...

পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ নভেম্বর ২০২৬

পলাতক পার্টি এ দেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক আওয়ামী লীগ এ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে