গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

কামিন্সের ‘ব্যক্তিগত আক্রমণে’ কষ্ট পেয়েছেন খাজা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৫ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৪ এএম ২০২৬
কামিন্সের ‘ব্যক্তিগত আক্রমণে’ কষ্ট পেয়েছেন খাজা
ছবি

ছবি সংগৃহীত

উসমান খাজা তার আত্মজীবনী বইয়ে কেপটাউনের স্যান্ডপেপারগেট কেলেঙ্কারিকে নতুন করে ফিরিয়েছেন। তার দাবি, ২০১৮ সালে শুধু কেপটাউনেই নয়, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচেও বল টেম্পারিং হয়েছিল। এবং সবাই জানত এই পরিকল্পনা। 

 

ওই টেস্টে বোলিং আক্রমণে থাকা বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স সাবেক ওপেনারের দাবি অস্বীকার করেছেন। তার ম্যারাথন প্রেস কনফারেন্সে দেওয়া বক্তব্য হতাশ করেছে খাজাকে। কামিন্স এক ঘণ্টার বেশি সংবাদ সম্মেলনে খাজার অভিযোগকে ‘ভিত্তিহীন-দায়িত্বজ্ঞানহীন ও মানহানিক’ বলেছেন তিনি। 

 

সবাই জানত, এমন দাবি উড়িয়ে তিনি বলেন, ‘উসমান যখন বললেনু আমরা সবাই বিষয়টি জানতাম, তিনি যদি বোঝাতে চান যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতাম, তাহলে সেটি শতভাগ ভুল। 

 

গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি, এমন কিছু ঘটছে বলে আমার জানা ছিল না।’ কামিন্সের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়া ‘সর্বসম্মত সমর্থন’ জানায়, তাতে তার প্রশ্নবিদ্ধ নেতৃত্বও বহাল থাকে। খাজা একটি পডকাস্টে জানান, তিনি কখনও চাননি কামিন্স তার নেতৃত্ব হারাক। তিনি বলেন, ‘আমি সবসময় চেয়েছিলাম প্যাট অধিনায়ক থাকুক। কখনও মনে হয়নি সে তার অধিনায়কত্ব হারাক।’

 


সংবাদ সম্মেলনের আগে কামিন্সের সঙ্গে যোগাযোগ করেছিলেন খাজা। তিনি চেয়েছিলেন, দলগতভাবে সবাই দায় স্বীকার করুক। কিন্তু কামিন্স সরাসরি বল টেম্পারিংয়ের ব্যাপারে জানার কথা অস্বীকার করেন। বরং তিনি খাজার দাবিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর’ আখ্যা দেন। 

 

সাবেক ওপেনার বললেন, ‘আমি সত্যিই অবাক হয়েছিলাম। আমি কখনও আশা করিনি সে এভাবে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে। ব্যক্তিগতভাবে সে যেভাবে আক্রমণ করল এবং করেই যাচ্ছে, আমি কখনও প্যাটের এমন চেহারা দেখিনি, এটা আমাকে হতাশ করেছে।’ 

 

কামিন্স অস্বীকার করলেও ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট জানিয়েছেন, খাজার দাবি পুরোপুরি সত্যি। তিনি আবারও জোর দিয়ে বললেন, ‘আমি সত্যি বলেছি। এটা থেকে আমি লুকাচ্ছি না। রাতে আমি খুব সহজে ঘুমাতে পারি।’

ডিসি/আপ্র/২৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রায় মানছে না মরক্কো, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
২৫ নভেম্বর ২০২৬

রায় মানছে না মরক্কো, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ২০২৫ আসরের শিরোপা নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। কোর্ট অব আরবিট্রেশন ফ...

বেলিংহ্যামের দুর্দান্ত ফর্মের নেপথ্যে মরিনিয়ো
২৫ নভেম্বর ২০২৬

বেলিংহ্যামের দুর্দান্ত ফর্মের নেপথ্যে মরিনিয়ো

ফুটবলের সবুজ গালিচায় দারুণ সময় কাটাচ্ছেন জুড বেলিংহ্যাম। ক্যারিয়ারের সেরা ছন্দে থাকার পেছনে জুজে মরি...

কোপা আমেরিকা আবারও যুক্তরাষ্ট্রে
২৫ নভেম্বর ২০২৬

কোপা আমেরিকা আবারও যুক্তরাষ্ট্রে

গুঞ্জন চলছিল আগে থেকেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট...

আয়ারল্যান্ডকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
২৫ নভেম্বর ২০২৬

আয়ারল্যান্ডকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

আইসিসি উইমেন’স ইমার্জিং নেশনস ট্রফির দ্বিতীয় আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। বুধবার শিরোপা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে