গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

‘যাত্রা বিরতি’র ভ্রমণে মোশাররফ করিম, সঙ্গে শিমু ও দিঘীরা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৫ এএম ২০২৬
‘যাত্রা বিরতি’র ভ্রমণে মোশাররফ করিম, সঙ্গে শিমু ও দিঘীরা
ছবি

ছবি সংগৃহীত

ভ্রমণের আনন্দের তুলনা হয় না, রোমাঞ্চকর যাত্রা পথে যদি পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে থুত্থুরে বুড়ির গল্পটাও জমে যায় তাহলে তো কথাই নাই। জীবনের জটিল যাত্রায় একটু বিরতিই জীবনের মানে খুঁজে দেয়, এনে দেয় প্রশান্তি। 

 

মধ্যবিত্ত পরিবারের জমানো হাসি কান্না দুঃখের মধ্যে একটি পারিবারিক ভ্রমণ আর সঙ্গে ঘটতে থাকা নানান ঘটন-অঘটন নিয়ে মোশাররফ করিমের ভ্রমণ সঙ্গী হচ্ছেন সুমাইয়া শিমু, দিঘী আর দিলারা জামানসহ অনেকে। চরকি প্রযোজনায় নির্মিত হচ্ছে ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’, পরিচালনায় কাজী আসাদ।


নির্মাতা ও শিল্পীদের সঙ্গে সম্প্রতি চুক্তিপত্র সম্পন্নের আসরে হয়ে গেল একটু হাসি ঠাট্টা আড্ডাবাজিও। ২০২৭ সালের ঈদে চলচ্চিত্রটি মুক্তি পাবে বড় পর্দায়। সিনেমাটি শুটিংয়ের জন্য এরইমধ্যে কুয়াকাটা অবস্থান করছে পুরো ইউনিট। ‘যাত্রা বিরতি’ সিনেমায় মোশাররফ করিম, সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দেখা যাবে দিলারা জামানকে। আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে। 

 

ভ্রমণের আনন্দ এমনই যে, আটকে রাখা যায়নি চুরাশি বছর বয়সী দিলারা জামানকে। শুটিংয়ের উছিলায় একটু ঘুরে বেরাবেন, তরুণ সহকর্মীদের সঙ্গে আনন্দ করবেন, ভালো সময় কাটাবেন- এই তার বাসনা। ‘তা না হলে এই বয়সে ঘর থেকে বের হয় কে?’ বলেন দিলারা জামান। জীবন বাদ দিয়ে এবার ক্যারিয়ারের ভ্রমণে আসা যাক। মোশাররফ করিম, সুমাইয়া শিমু জুটিও ছিল বিরতিতে। ‘যাত্রা বিরতি’ দিয়ে ফিরছেন তারা, তাও আবার বড় পর্দায়। আগের কাজগুলোতে এই জুটির রসায়ন যেকোনো অনুভূতিকেই নিয়ে গেছে দর্শকদের হৃদয়ের কাছাকাছি। 

‘যাত্রা বিরতি’ সিনেমার অনুভূতিও দর্শকদের আবেগি করে তুলবে এ জুটির রসায়ন, মনে করেন নির্মাতা। নির্মাতা কাজী আসাদ বলেন, উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটানোর। 

 

আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত। এর আগে নির্মাতা কাজী আসাদ ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেছেন সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ফিল্ম ‘লাইফলাইন’। দুটি কনটেন্টই জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। কনটেন্ট দুটির গল্প এবং দৃশ্যায়ন প্রশংসিত হয়েছে বিশেষ করে। এবার সেই নির্মাতা নির্মাণ করতে যাচ্ছেন প্রেক্ষাগৃহের সিনেমা। ‘যাত্রা বিরতি’ পরিচালনার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দার জন্য চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক কাজী আসাদ।

 


‘যাত্রা বিরতি’ সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতির পর নতুন করে  সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সুমাইয়া শিমু। সিনেমায় নিজের অভিষেকের জন্য ’যাত্রা বিরতি’কেই কেন উপযুক্ত মনে করলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এ সিনেমায় যুক্ত হওয়ার পেছনে সহশিল্পীরাও ভূমিকা রেখেছেন বলে জানান এ অভিনেত্রী। 

 

শিমু বলেন, স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন। নির্মাতা কাজী আসাদের পরিচালনায় এর আগে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম। 

 

তাই একরকম বোঝাপড়া আগে থেকেই ছিল। সিনেমাটি করার ব্যাপারে তাই খুব বেশি চিন্তা করতে হয়নি তার। তবে কাজটি কতটা ভালো করে করতে পারছেন, যেটা করতে চাইছেন সেটা করতে পারছেন কি না, তা নিয়ে খুব সচেতন মোশাররফ করিম। এ অভিনেতা বলেন, সুমাইয়া শিমু এবং আমি অনেকদিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালোলাগার। গল্পটাও খুব সুন্দর। 

কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 


একটু চিন্তায় আছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় সুমাইয়া শিমু এবং দিলার জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে কাজ করেননি কখনও। দীঘি বলেন, মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। 

 

ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড। 

 

রাকিব হোসেন ইভন-এরও একই কথা, গল্পটা দারুণ। এই গল্পে কাজ না করার কোনো কারণ নেই। শুটিং শুরু হচ্ছে শিগগিরই। ক্যামেরার সামনে দাঁড়ানোর অপেক্ষা করছি। 

 

‘যাত্রা বিরতি’ সিনেমার গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। শুটিং কুয়াকাটা ও অনেক দর্শনীয় স্থানে শুটিং চলবে ডিসেম্বর পর্যন্ত।

ডিসি/আপ্র/২৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অভিনেতা মামুনুর রশীদ আইসিইউতে
২৫ নভেম্বর ২০২৬

অভিনেতা মামুনুর রশীদ আইসিইউতে

 নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক মামুনুর রশীদ অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরি...

‘ফোর্স ৩’-এ ফিরছেন জন-নোরা জুটি
২৫ নভেম্বর ২০২৬

‘ফোর্স ৩’-এ ফিরছেন জন-নোরা জুটি

প্রায় ৬ বছর পর একসঙ্গে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জন আব্রাহাম ও নোরা ফাতেহি। শোনা যাচ্ছে, ‘ফোর্স ৩’...

মিস ইউনিভার্স থেকে ছিটকে পড়ে যা বললেন মাহি
২৫ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্স থেকে ছিটকে পড়ে যা বললেন মাহি

বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তাঁর যাত্রা। সেই স্বপ্ন পূরণে ছিল প্র...

অনুষ্ঠানের মঞ্চে ঢলে পড়লেন মিষ্টি জান্নাত
২৫ নভেম্বর ২০২৬

অনুষ্ঠানের মঞ্চে ঢলে পড়লেন মিষ্টি জান্নাত

রাজধানীর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ঢাকাই স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে