গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

মিস ইউনিভার্স থেকে ছিটকে পড়ে যা বললেন মাহি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৭ এএম ২০২৬
মিস ইউনিভার্স থেকে ছিটকে পড়ে যা বললেন মাহি
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তাঁর যাত্রা। সেই স্বপ্ন পূরণে ছিল প্রস্তুতি, পরিশ্রম আর দেশবাসীর অকুণ্ঠ ভালোবাসা। তবে শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের মুকুটের লড়াইয়ে আর এগোনো হলো না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। প্রতিযোগিতার ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা পাননি তিনি। প্রত্যাশিত ফল না আসায় এবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই প্রতিযোগী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি। সেখানে তিনি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন, সত্যিই আমি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।’

নিজের সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়ে মাহি বলেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটা কথা বলতে চাই, আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

প্রত্যাশিত ফল না পেলেও পুরো যাত্রার অভিজ্ঞতাকে মূল্যবান মনে করছেন মাহি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

পোস্টের শেষাংশে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা তুলে ধরেন এই প্রতিযোগী। তিনি বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে নতুন অভিজ্ঞতা উপহার দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম বাছাইপর্বেই থেমে যায় তাঁর যাত্রা।

এসি/আপ্র/২৫/১১/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

অনুষ্ঠানের মঞ্চে ঢলে পড়লেন মিষ্টি জান্নাত
২৫ নভেম্বর ২০২৬

অনুষ্ঠানের মঞ্চে ঢলে পড়লেন মিষ্টি জান্নাত

রাজধানীর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ঢাকাই স...

প্রথমবার বিবাহিত নারী জিতলেন ‘মিস ইউনিভার্স’ এর মুকুট
২৫ নভেম্বর ২০২৬

প্রথমবার বিবাহিত নারী জিতলেন ‘মিস ইউনিভার্স’ এর মুকুট

সৌন্দর্যের মঞ্চে আসার আগে তার পরিচয় ছিল সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করা একজন মনোবিজ্ঞানী হ...

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’
২৪ নভেম্বর ২০২৬

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়...

পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট অক্ষয়ের
২৪ নভেম্বর ২০২৬

পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট অক্ষয়ের

সিনেমার পর্দার বাইরে মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে দর্শকদের চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে