গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

প্রথমবার বিবাহিত নারী জিতলেন ‘মিস ইউনিভার্স’ এর মুকুট

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৮ এএম ২০২৬
প্রথমবার বিবাহিত নারী জিতলেন ‘মিস ইউনিভার্স’ এর মুকুট
ছবি

ছবি সংগৃহীত

সৌন্দর্যের মঞ্চে আসার আগে তার পরিচয় ছিল সহিংসতা ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করা একজন মনোবিজ্ঞানী হিসেবে। কখনো সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট জয়ের স্বপ্ন না দেখা সেই জেনিফার বারেত্তোই এবার হলেন মিস ইউনিভার্স। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে এই খেতাব জিতে নতুন ইতিহাস গড়লেন পুয়ের্তো রিকোর ২৭ বছর বয়সী এই নারী।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত পর্ব। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেওয়া ১১৬ প্রতিযোগীর মধ্যে কয়েকটি ধাপ পেরিয়ে বিশ্বসেরার মুকুট জেতেন জেনিফার। নিজ দেশেই আয়োজিত প্রতিযোগিতায় এই সাফল্য অর্জন করেন তিনি।

দীর্ঘদিন বিবাহিত নারী ও মায়েদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ ছিল না। ২০২৩ সালে সেই নিয়ম পরিবর্তন করা হয়। এবারের আসরে সাতজন মা অংশ নিলেও সেরা পাঁচে জায়গা করে নিয়ে শেষ পর্যন্ত মুকুট জেতেন জেনিফার।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর পুয়ের্তো রিকোর মায়াগুয়েজে জন্ম তার। মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে জেনিফারের। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে কাজ শুরু করেন তিনি। পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তার পাশাপাশি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন উদ্যোগেও যুক্ত ছিলেন।

জেনিফারের স্বামী ইয়ান কার্লোস বারেত্তো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সার্জেন্ট হিসেবে কর্মরত। ২০১৯ সালে তাঁদের কন্যা পেনেলোপের জন্ম হয়। মা হওয়ার পর মানসিকভাবে কঠিন সময় পার করে পেশাদার সহায়তা নিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব উপলব্ধি করতে তাকে আরও অনুপ্রাণিত করে।

ছোটবেলায় সৌন্দর্য প্রতিযোগিতার স্বপ্ন না দেখা জেনিফার পরিবারের এক সদস্যের উৎসাহে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথম র‍্যাম্পে হাঁটার পর ২৫ জুন ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে জিতে নেন মিস ইউনিভার্স পুয়ের্তো রিকোর মুকুট।

মিস ইউনিভার্সের মঞ্চকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে নারী ও শিশুদের নিরাপত্তা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং মানসিক সুস্থতা নিয়ে কাজের পরিধি বাড়াতে চান জেনিফার। তার কাছে এই মঞ্চ কেবল সৌন্দর্য প্রদর্শনের নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনারও সুযোগ।

এসি/আপ্র/২৫/১১/২০২৬

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’
২৪ নভেম্বর ২০২৬

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়...

পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট অক্ষয়ের
২৪ নভেম্বর ২০২৬

পোশাকে আগুন জ্বালিয়ে ভয়ংকর স্টান্ট অক্ষয়ের

সিনেমার পর্দার বাইরে মঞ্চেও বিপজ্জনক স্টান্ট দেখিয়ে দর্শকদের চমকে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ষ...

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাসহ চারজনকে বেত্রাঘাত
২৪ নভেম্বর ২০২৬

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাসহ চারজনকে বেত্রাঘাত

অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা ক্ষুণ করার অভিযোগে ইরানের নারী স...

বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো...
২৪ নভেম্বর ২০২৬

বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ, কে আর বাজাতে পারে পাখি তোমার মতো...

বাঁশির সুরে বিরহের মূর্ছনা তুলতেন তিনি। তাঁর বাঁশির সুরে কখনো ভেসে আসত গভীর বিষাদ, কখনো হৃদয়ে ছড়িয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে