গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

বিশ্ববাজারে সোনার দাম আরো কমলো

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৩৩ এএম ২০২৬
বিশ্ববাজারে সোনার দাম আরো কমলো
ছবি

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে সোনার দাম আরো কমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় আজ আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দর কমেছে।

গতকালও সোনার দাম ২ শতাংশের বেশি কমেছিল। এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ২৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৫৪৪ ডলার ৫৪ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের সরবরাহের জন্য সোনার ফিউচার মূল্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৪২ ডলার ৬০ সেন্টে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। এতে আগামী ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিসেম্বরে ফেডের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ দশমিক ৪ শতাংশ। আর ৫০ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৩ দশমিক ৬ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে সোনার মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ করে বেশি মুনাফার সুযোগ তৈরি হয়। ফলে সোনার দামের ওপর চাপ পড়ে।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) তথ্যের অপেক্ষায় রয়েছেন। বুধবার প্রকাশিত হতে যাওয়া এই সূচক দেশটির মূল্যস্ফীতির পরিস্থিতি বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফেডারেল রিজার্ভও সুদের হার নির্ধারণের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয়। কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ।

এদিকে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। বুধবার স্পট মার্কেটে রুপার দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৭৯ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ২৬৭ ডলার ৬৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৩ শতাংশ কমে ৮৫১ ডলার ২৫ সেন্ট হয়েছে।

এসি/আপ্র/২৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ
২৫ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

আজ ২৫ নভেম্বর, নারীর প্রতি সহিংসতা বিলোপে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। বিশ্বজুড়ে নারীর প...

পোশাক খাতে মালিক-পরিচালকের বেতন ৩ লাখ, শ্রমিকের ২১ হাজার
২৫ নভেম্বর ২০২৬

পোশাক খাতে মালিক-পরিচালকের বেতন ৩ লাখ, শ্রমিকের ২১ হাজার

পুরুষের তুলনায় নারী শ্রমিকের মজুরি ২১ শতাংশ কম

বিদেশি কূটনীতিকদের আওয়ামী লীগের সহিংসতার চিত্র তুলে ধরলো সরকার
২৫ নভেম্বর ২০২৬

বিদেশি কূটনীতিকদের আওয়ামী লীগের সহিংসতার চিত্র তুলে ধরলো সরকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে বলে বিদেশি কূটনীতিকদের...

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক
২৪ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 8 ঘন্টা আগে