গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

মৃত্যুর দুই ঘণ্টা আগে স্বামীকে বাজার আনতে বলেছিলেন কলেজশিক্ষক

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩৪ এএম ২০২৬
মৃত্যুর দুই ঘণ্টা আগে স্বামীকে বাজার আনতে বলেছিলেন কলেজশিক্ষক
ছবি

কলেজশিক্ষক ছন্দা শর্মা কান্তা - ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে কলেজশিক্ষক ছন্দা শর্মা কান্তার (৩৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে স্বামী মলয় কান্তি শর্মার সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখন স্বামীকে বাসার জন্য বাজার করে আনতে বলেছিলেন তিনি। সন্ধ্যা ছয়টার দিকে কথা বলার পর রাত আটটার দিকে বাজার নিয়ে বাসায় ফিরে স্ত্রীকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন মলয়। এ সময় স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

গত সোমবার (২৩ নভেম্বর) রাতে নগরের দক্ষিণ খুলশীর জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলায় এ ঘটনা ঘটে। ছন্দা শর্মা কান্তা চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

এ ঘটনায় মঙ্গলবার বেলা তিনটায় খুলশী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ছন্দার বড় ভাই মনোজ শর্মা মামলাটি করেছেন। তাঁর লিখিত বক্তব্য অনুযায়ী, ১৩ বছর আগে মলয় কান্তি শর্মার সঙ্গে ছন্দার বিয়ে হয়। মলয় একটি বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা। তাঁরা দক্ষিণ খুলশীর একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে এক স্বজনের মাধ্যমে বোনের মৃত্যুর খবর পান মনোজ শর্মা। পরে ছোট ভাই রাজেশ শর্মাকে নিয়ে দ্রুত ছন্দার বাসায় যান তিনি। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় ছন্দাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছন্দার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের কারও বিরুদ্ধে অভিযোগ বা সন্দেহ নেই বলে মামলার লিখিত বক্তব্যে জানিয়েছেন মনোজ শর্মা।

ছন্দার স্বামী মলয় শর্মা জানান, রাতে বাসায় ফিরে তিনি স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ২০১৩ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের কোনো সন্তান নেই।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সানা/আপ্র/২৫/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
২৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত...

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল দুজনের
২৪ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল দুজনের

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দু...

বন্দরকেন্দ্রিক সড়ক যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর মহাপরিকল্পনা
২৪ নভেম্বর ২০২৬

বন্দরকেন্দ্রিক সড়ক যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর মহাপরিকল্পনা

একেএম ফজলুল হক: চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন কার্যক্রম আরো গতিশীল করা এবং নগরীর দীর্ঘদিনের যানজট নি...

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক
২৪ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের মূল ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব মালিকদের

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠকে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এ প্রস্তাব দেওয়া হয়। তবে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ২২ হাজার টাকা হওয়ায় দুই পক্ষের মধ্যে ব্যবধান এখনো অনেক বেশি। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাজার বিবেচনায় শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি যৌক্তিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 মিনিট আগে