গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৮:১৭ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৩ এএম ২০২৬
লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা আটক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের মূল ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরো দুজন পালিয়ে যায়।

গত সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক ইমন হোসেন কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের লুধুয়া গ্রামের মো. খোকার ছেলে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের মূল ফটকে এসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় আরেক যুবক পাশের সড়ক থেকে ঘটনাটি ভিডিও করছিলেন। আগুন দেওয়ার পরপরই তাঁরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে ইমন হোসেনকে আটক করেন। এরপর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সানা/আপ্র/২৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন
২৪ নভেম্বর ২০২৬

টঙ্গীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ...

মানবপাচার ও অভিবাসন বিষয়ে খুলনা-সাতক্ষীরার সাংবাদিকদের কর্মশালা
২৪ নভেম্বর ২০২৬

মানবপাচার ও অভিবাসন বিষয়ে খুলনা-সাতক্ষীরার সাংবাদিকদের কর্মশালা

মানবপাচার ও অভিবাসনবিষয়ক প্রতিবেদন তৈরির কৌশল এবং ভুক্তভোগীদের অভিজ্ঞতা ও গল্প নৈতিকভাবে উপস্থাপনের...

রংপুরে চার খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র
২৪ নভেম্বর ২০২৬

রংপুরে চার খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় আগামী ৩০ নভেম্বরে...

ঘন কুয়াশায় ঢেকে গেছে কুড়িগ্রাম, বেড়েছে শীত
২৪ নভেম্বর ২০২৬

ঘন কুয়াশায় ঢেকে গেছে কুড়িগ্রাম, বেড়েছে শীত

দুই দিনের বৃষ্টির পর ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরের জেলা কুড়িগ্রাম। কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই