গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

ঘন কুয়াশায় ঢেকে গেছে কুড়িগ্রাম, বেড়েছে শীত

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:২৭ এএম ২০২৬
ঘন কুয়াশায় ঢেকে গেছে কুড়িগ্রাম, বেড়েছে শীত
ছবি

ছবি সংগৃহীত

দুই দিনের বৃষ্টির পর ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরের জেলা কুড়িগ্রাম। কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা। গভীর রাত থেকে বৃষ্টির মতো ঝরছে শিশির। এতে ভিজে গেছে পিচঢালা সড়কসহ চারপাশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে জেলার রাস্তাঘাট ও আশপাশের এলাকা। কুয়াশার কারণে সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ও শীত বাড়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে।

মঙ্গলবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের ভ্যানচালক সিরাজুল ইসলাম জানান, অতিরিক্ত কুয়াশার কারণে ভ্যান নিয়ে বাইরে বের হতে কষ্ট হচ্ছে। ভ্যানে মালামাল তুলতেও সমস্যা হচ্ছে।

একই এলাকার ইনসাব আলী জানান, এখন ইরি-বোরো মৌসুমের বীজতলা প্রস্তুতের সময়। এ সময়ে বেশি কুয়াশা ও শীত পড়লে ধানের চারা গজাতে সমস্যা হতে পারে।

এদিকে বৃষ্টির পর কুয়াশা ও শীতের কারণে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেড়েছে। এ বয়সী মানুষ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, এ সময়ে শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নিতে হবে।

কুড়িগ্রামের আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। জেলায় ঘন কুয়াশা রয়েছে। দিন দিন তাপমাত্রা কমে আসবে এবং শীতের তীব্রতা বাড়বে।

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল ঘিরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
২৪ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল ঘিরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ম...

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে নিরাপত্তা জোরদার কোস্ট গার্ডের
২৪ নভেম্বর ২০২৬

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে নিরাপত্তা জোরদার কোস্ট গার্ডের

সুন্দরবনের বাগেরহাট অংশে বঙ্গোপসাগর উপকূলবর্তী দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও প...

ইঞ্জিন বিকল, সুন্দরবনে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্ট গার্ড
২৪ নভেম্বর ২০২৬

ইঞ্জিন বিকল, সুন্দরবনে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্ট গার্ড

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যা...

সিজারের পর প্রস্রাব বন্ধ, পরদিনই মৃত্যু; আপসের অভিযোগ
২৩ নভেম্বর ২০২৬

সিজারের পর প্রস্রাব বন্ধ, পরদিনই মৃত্যু; আপসের অভিযোগ

শেখ রাসেল ইসলামপুর (জামালপুর প্রতিনিধি): জামালপুরের ইসলামপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রস্রাব বন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই