গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:১৫ এএম ২০২৬
হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
ছবি

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখা।

সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে সংস্থাটি এ তথ্য জানায়।

আইআরজিসির তথ্য অনুযায়ী, আক্রান্ত ট্যাংকারগুলোর একটি হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে এবং অন্য দুটি প্রণালির পূর্বাংশে অবস্থান করছিল।

আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর আকাশপথের সুরক্ষা ও প্রহরার মধ্যে থাকা অবস্থাতেই ট্যাংকার তিনটি নৌমাইনে আঘাত হানে। এতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের এই প্রহরা দুর্ঘটনাগুলো প্রতিরোধে ব্যর্থ হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও প্রকাশ করা হবে।

পাশাপাশি প্রণালিতে অননুমোদিত নৌপথ ব্যবহার না করতে এবং সামুদ্রিক চলাচলের নিয়মাবলি মেনে চলতে জাহাজমালিক ও নাবিকদের সতর্ক করেছে আইআরজিসি নৌবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম কিংবা সেগুলো কোন দেশের পতাকাবাহী, তা জানানো হয়নি।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা শুরু করলে গত ১২ জুলাই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয় তেহরান। ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত পথের বাইরে অন্য কোনো রুট ব্যবহার করলে কিংবা অনুমতি ছাড়া এ জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলে সেই জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করা হয়েছিল।

বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের অন্যতম প্রধান নৌপথ হরমুজ প্রণালি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে জবাবে ইসরায়েল এবং আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান। এরপর ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করলেও হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচলের প্রশ্নে মতবিরোধের জেরে তা বাস্তবায়ন আটকে যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসি/আপ্র/২৪/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু
২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে চান পশ্চিমবঙ্গের মুখ্য...

মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
২৪ নভেম্বর ২০২৬

মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস দমন-পীড়ন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের পাঁচ শীর্ষ...

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতের কয়েক অঞ্চল
২৪ নভেম্বর ২০২৬

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতের কয়েক অঞ্চল

নেপালের পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংঘট...

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
২৪ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই