গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় আবেগঘন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:২৪ এএম ২০২৬
মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় আবেগঘন ঋতুপর্ণা
ছবি

মায়ের সঙ্গে টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

মাকে হারানোর শূন্যতা সময়ের সঙ্গে মুছে যায় না। প্রিয়জনের স্মৃতি মনের গভীরে থেকে যায় আজীবন। মায়ের মৃত্যুবার্ষিকীতে সেই স্মৃতি ও শোকের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

মাকে ঘিরে দেওয়া আবেগঘন পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, মাকে ছাড়া তাঁর কাছে গোটা পৃথিবীটাই যেন অন্ধকার। মাকে হারানোর বেদনার পাশাপাশি পোস্টে প্রকাশ পেয়েছে তাঁর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা। জীবনের সবচেয়ে বড় সত্যি যে তাঁর মা, সেই উপলব্ধি আজও অটুট বলে জানিয়েছেন ঋতুপর্ণা।

মা যেখানেই থাকুন, ভালো থাকুন-এমন প্রার্থনাও করেছেন তিনি। অভিনেত্রীর কাছে তাঁর মা ছিলেন সেরা, চিরকাল সেরা হয়েই থাকবেন। তাই মায়ের মৃত্যুবার্ষিকীর দিনটি তাঁর কাছে বিশেষ আবেগের। এদিন পুরোনো স্মৃতিতে ডুবে থাকেন তিনি।

বাইরের ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিয়ে একান্তে থাকতে চান ঋতুপর্ণা। তাঁর ভাষ্য, এদিন তিনি কেবল নিজের মতো করে নিঃসঙ্গ ও বিষণ্ণ থাকতে চান।

মায়ের সঙ্গে কাটানো সময়, সম্পর্কের নানা অধ্যায় আর ছোট ছোট স্মৃতিই এখন অভিনেত্রীর বড় আশ্রয়। প্রতিদিন মনের গভীরে এসব স্মৃতি আগলে রাখলেও মৃত্যুবার্ষিকীতে সেগুলো আরো বেশি করে মনে পড়ে তাঁর।
সানা/আপ্র/২৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তৃতীয় রোববারেই আট সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’
২৪ নভেম্বর ২০২৬

তৃতীয় রোববারেই আট সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুর ও যশ অভিনীত পৌরা...

মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরেই প্রশংসায় তানিয়া বৃষ্টি
২৪ নভেম্বর ২০২৬

মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরেই প্রশংসায় তানিয়া বৃষ্টি

মস্তিষ্কের টিউমার ও কেমোথেরাপির ধকল কাটিয়ে দীর্ঘ নয় মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প...

মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা
২৩ নভেম্বর ২০২৬

মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা

দেশের ওটিটি ইতিহাসে অন্যতম সফল চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে প্রথম এই চরিত্রে...

তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন
২৩ নভেম্বর ২০২৬

তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই