গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরো ১৭৪ বাংলাদেশি ফিরছেন দেশে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩৩ এএম ২০২৬
ভূমধ্যসাগর থেকে উদ্ধার আরো ১৭৪ বাংলাদেশি ফিরছেন দেশে
ছবি

ছবি সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা আটককেন্দ্রে আটক থাকা আরো ১৭৪ বাংলাদেশিকে আজ মঙ্গলবার দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় সোমবার (২৩ নভেম্বর) তাঁদের প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করেছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, দেশে ফিরতে যাওয়া এসব বাংলাদেশি ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর দীর্ঘদিন ধরে বেনগাজীর গানফুদা আটককেন্দ্রে আটক ছিলেন। তাঁদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ।

বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। এ সময় লিবিয়ার পররাষ্ট্র দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায় অনুষ্ঠানে রাষ্ট্রদূত প্রত্যাবাসিত বাংলাদেশিদের খোঁজখবর নেন এবং দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার আহ্বান জানান। ভবিষ্যতে কোনো পরিস্থিতিতেই অনিয়মিত বা অবৈধ পথে বিদেশে না যাওয়ার বিষয়ে তাঁদের সতর্ক করেন তিনি।

পাশাপাশি দেশে ফিরে নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জনসচেতনতা তৈরির আহ্বান জানান রাষ্ট্রদূত। মানব পাচারকারী দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের উৎসাহিত করেন তিনি। এ ছাড়া দক্ষতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পরামর্শ দেন প্রত্যাবাসিত বাংলাদেশিদের।

এদিকে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনে দূতাবাসের তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগামীকাল বুধবার ২৫ নভেম্বর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় ত্রিপোলি ও মিসরাতা থেকে আরো ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দূতাবাস।
সানা/আপ্র/২৪/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ক্ষত ও বঞ্চনা এখনো বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা
২৪ নভেম্বর ২০২৬

তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর, ক্ষত ও বঞ্চনা এখনো বয়ে বেড়াচ্ছেন শ্রমিকরা

২০১২ সালের ২৪ নভেম্বর। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানায় ভয়াবহ অ...

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার
২৪ নভেম্বর ২০২৬

বিদেশি বিনিয়োগ সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার

বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের
২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ বন্ধ এবং হামলাকারীদের দ্রুত ব...

গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ পাওনা পরিশোধের দাবি
২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ পাওনা পরিশোধের দাবি

গ্রামীণফোনের ২০১০ থেকে ২০১২ সালের শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ পরিশোধে বিলম্বে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই