গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল ঘিরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৩ এএম ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল ঘিরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
ছবি

ছবি সংগৃহীত

গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় হাতবোমা ও ককটেল বিস্ফোরণ এবং ফুল মার্কেটের ১০টি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক নাঈম ফেরদাউস জানান, আহতদের মধ্যে চারজনের শরীরে ছররা গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁদের এক্স-রে করার জন্য পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ চারজন হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে প্রান্ত মোল্লা (২০), তাঁর ভাই রাকিব মোল্লা (২২), একই গ্রামের সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৩৫) এবং টুলু মোল্লার ছেলে আমিন মোল্লা (২০)।

এ ছাড়া চরমানিকদাহ গ্রামের আকুবরের ছেলে তাসলিম (২৮) এবং গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকার তুহিন খানের ছেলে সামিউল খান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিছিলের পর সংঘর্ষ, ভাঙচুর

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে ঘোষেরচর গ্রামের এক যুবককে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক মারধর করেন। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সড়কে দুই গ্রামের বাসিন্দারা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

সংঘর্ষ চলাকালে গুলি ছোড়ার পাশাপাশি হাতবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকানে ভাঙচুর চালানো হয়।

ফুলঘর ও ইত্যাদি ফুলঘরের তামিম মোল্লা বলেন, মিছিলের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। এ সময় ফুল মার্কেটের ১০টি দোকান ভাঙচুর করা হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের পর দুই পক্ষ নিজেদের মধ্যে বসে বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি।
সানা/আপ্র/২৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে নিরাপত্তা জোরদার কোস্ট গার্ডের
২৪ নভেম্বর ২০২৬

দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে নিরাপত্তা জোরদার কোস্ট গার্ডের

সুন্দরবনের বাগেরহাট অংশে বঙ্গোপসাগর উপকূলবর্তী দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও প...

ইঞ্জিন বিকল, সুন্দরবনে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্ট গার্ড
২৪ নভেম্বর ২০২৬

ইঞ্জিন বিকল, সুন্দরবনে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্ট গার্ড

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যোগ দিতে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যা...

সিজারের পর প্রস্রাব বন্ধ, পরদিনই মৃত্যু; আপসের অভিযোগ
২৩ নভেম্বর ২০২৬

সিজারের পর প্রস্রাব বন্ধ, পরদিনই মৃত্যু; আপসের অভিযোগ

শেখ রাসেল ইসলামপুর (জামালপুর প্রতিনিধি): জামালপুরের ইসলামপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রস্রাব বন...

আট বছর ধরে পরিত্যক্ত ভবনে চলছে সরকারি কার্যক্রম
২৩ নভেম্বর ২০২৬

আট বছর ধরে পরিত্যক্ত ভবনে চলছে সরকারি কার্যক্রম

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে আট বছর ধরে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ভবনেই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই