গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

আট বছর ধরে পরিত্যক্ত ভবনে চলছে সরকারি কার্যক্রম

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ১৯:১১ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৮ এএম ২০২৬
আট বছর ধরে পরিত্যক্ত ভবনে চলছে সরকারি কার্যক্রম
ছবি

জেলা মানচিত্র

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে আট বছর ধরে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ভবনেই চলছে একাধিক সরকারি দপ্তরের কার্যক্রম। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে, দেয়ালে দেখা দিয়েছে ফাটল, কোথাও বেরিয়ে আছে মরিচা ধরা রড। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই প্রতিদিন অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। জীবনের ঝুঁকি নিয়ে এসব দপ্তরে সেবা নিতে আসছেন সাধারণ মানুষও। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিকল্প ব্যবস্থা না থাকায় বন্ধ হয়নি দাপ্তরিক কার্যক্রম।

উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত তিনটি ভবনে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পল্লী দারিদ্র্য বিমোচন কার্যালয়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মুক্তিযোদ্ধা কমান্ড ও দলিল লেখক সমিতির কার্যালয়। ২০১৮ সালেই ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর আট বছর পেরিয়ে গেলেও সেখান থেকে দপ্তরগুলো স্থানান্তর করা সম্ভব হয়নি।

সরেজমিনে ভবনগুলোর বিভিন্ন কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়তে দেখা গেছে। দেয়ালে বড় বড় ফাটল, চারপাশে আগাছা এবং ভবনের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। এসব ভবনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী, দলিল লেখক ও বীর মুক্তিযোদ্ধা কাজ করছেন। প্রতিদিন সরকারি সেবা নিতে আসা মানুষেরও যাতায়াত রয়েছে।

কুমারখালীর সিনিয়র উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিকান্ত বিশ্বাস বলেন, “ভবনের ছাদের অবস্থা খুবই খারাপ। পলেস্তারা খসে খসে পড়ছে। খুবই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছি।”

ভবনগুলোর পাশেই দাঁড়িয়ে রয়েছে একটি মরা গাছ। ঝড়-বৃষ্টিতে গাছটি ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, “আমাদের এই ভবনটিকে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু উপযুক্ত কোনো জায়গা না পাওয়ার কারণে আমরা স্থানান্তরিত হতে পারিনি। বিভিন্ন সময় ছাদ ভেঙে পড়ে। তারপরও আমরা ঝুঁকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছি।”

এদিকে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাইসুল ইসলাম। তিনি বলেন, “আমরা আমাদের ভবনগুলোর প্রকৃত চিত্র সম্পর্কে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা আশাবাদী, উপজেলা পরিষদের একটি কমপ্লেক্স ভবন নির্মাণের কাজ খুব দ্রুতই শুরু করতে পারবো।”

২০১৮ সালে পরিত্যক্ত ঘোষণার পরও আট বছর ধরে এসব ভবনে সরকারি কার্যক্রম চলায় কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা পুরোনো ভবনগুলো ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের মাধ্যমে নিরাপদ পরিবেশে সরকারি সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের প্রশ্ন, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ ভবন ও মরা গাছ অপসারণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে তো?
সানা/আপ্র/২৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সিজারের পর প্রস্রাব বন্ধ, পরদিনই মৃত্যু; আপসের অভিযোগ
২৩ নভেম্বর ২০২৬

সিজারের পর প্রস্রাব বন্ধ, পরদিনই মৃত্যু; আপসের অভিযোগ

শেখ রাসেল ইসলামপুর (জামালপুর প্রতিনিধি): জামালপুরের ইসলামপুরে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রস্রাব বন...

চট্টগ্রামে নকল পণ্য ও বাসি খাবার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নকল পণ্য ও বাসি খাবার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং সরবরাহ এবং...

বদরগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার প্রকাশ্যে চলাফেরা নিয়ে উত্তাপ
২৩ নভেম্বর ২০২৬

বদরগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার প্রকাশ্যে চলাফেরা নিয়ে উত্তাপ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুই শীর্ষ...

টঙ্গীতে শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপির অবস্থান কর্মসূচি
২৩ নভেম্বর ২০২৬

টঙ্গীতে শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপির অবস্থান কর্মসূচি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: দেশব্যাপী বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত এবং টঙ্গী-গাজীপুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই