গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

রংপুরে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ১৯:০১ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৭ এএম ২০২৬
রংপুরে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ নুর জামাল হক, রংপুর: রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশল, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৩ নভেম্বর) আইডিইবি রংপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে নগরীর টাউন হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে টাউন হল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। আইডিইবি রংপুর জেলা নির্বাহী কমিটির আহ্বায়ক প্রকৌশলী আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সেলিমুর রহমান।

এ ছাড়া ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী রিয়াজুল হক নান্নু এবং সদস্যসচিব প্রকৌশলী রবিউল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইডিইবি রংপুর জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) মহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, আমন্ত্রিত অতিথি, সুধীজন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। 
সানা/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আট বছর ধরে পরিত্যক্ত ভবনে চলছে সরকারি কার্যক্রম
২৩ নভেম্বর ২০২৬

আট বছর ধরে পরিত্যক্ত ভবনে চলছে সরকারি কার্যক্রম

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে আট বছর ধরে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ভবনেই...

চট্টগ্রামে নকল পণ্য ও বাসি খাবার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
২৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নকল পণ্য ও বাসি খাবার, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং সরবরাহ এবং...

বদরগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার প্রকাশ্যে চলাফেরা নিয়ে উত্তাপ
২৩ নভেম্বর ২০২৬

বদরগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার প্রকাশ্যে চলাফেরা নিয়ে উত্তাপ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুই শীর্ষ...

টঙ্গীতে শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপির অবস্থান কর্মসূচি
২৩ নভেম্বর ২০২৬

টঙ্গীতে শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপির অবস্থান কর্মসূচি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: দেশব্যাপী বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত এবং টঙ্গী-গাজীপুর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই