গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:১২ এএম ২০২৬
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
ছবি

ছবি সংগৃহীত

বিএনপিতে ফেরার কোনো আবেদন করেননি এবং এমন কোনো ইচ্ছা বা কারণও দেখেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা বলেন।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীত ভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোন আবেদন করি নাই। আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোন কারণ আছে বলেও মনে করি না।’

পরিশেষে তিনি লেখেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরো পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।

এসি/আপ্র/২৩/১১/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকরের দাবি আজহারের
২২ নভেম্বর ২০২৬

জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকরের দাবি আজহারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তাঁরা ব্যক্তি বা দলের ঐক্য চান না,...

দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের
২২ নভেম্বর ২০২৬

দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের

এক সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাত...

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক এনসিপি, তবে শর্ত রয়েছে
২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক এনসিপি, তবে শর্ত রয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।...

আওয়ামী লীগের ওয়ান-ইলেভেনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব: হেফাজত
২১ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের ওয়ান-ইলেভেনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব: হেফাজত

আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই