পবিত্র কোরআন স্পর্শ করার জন্য অজু করা জরুরি। অজু ছাড়া কোরআন শরিফ স্পর্শ করা যায় না। কারও শরীর পবিত্র থাকলেও অজু না থাকলে তিনি কোরআন শরিফ হাতে নিয়ে পড়তে পারবেন না। তবে মুখস্থ কোরআন তিলাওয়াত করতে চাইলে তা করতে পারবেন।
অজু না থাকলেও শরীর পবিত্র থাকলে শুয়ে, বসে, দাঁড়িয়ে, গাড়িতে কিংবা কাজের ফাঁকে যেকোনো সময় মুখস্থ কোরআন তিলাওয়াত করা যায়। কিন্তু কোরআনের আয়াত কম্পোজ করার ক্ষেত্রে অজু থাকা জরুরি কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
যেমন, কেউ যদি কম্পিউটার অপারেটর হন এবং পেশাগত কারণে তাঁকে প্রায়ই আরবি ও বাংলা লেখা কম্পোজ করতে হয়, এমনকি কোরআনের আয়াতও টাইপ করতে হয়, তাহলে তাঁর কি অজু থাকা জরুরি?
ইসলামের দৃষ্টিতে কোরআন স্পর্শ করার জন্য অজু থাকা জরুরি। তবে কোরআন মাজিদের আয়াত কম্পোজ করার জন্য অজু থাকা জরুরি নয়।
তবে কম্পোজ করার সময় যে কাগজ দেখে লেখা হচ্ছে, সেই কাগজের অধিকাংশ লেখা কিংবা পুরো লেখাই যদি কোরআনের আয়াত হয়, তাহলে ওই কাগজ স্পর্শ করার জন্য অজু থাকা জরুরি।
অন্যদিকে, যে কাগজে কোরআনের আয়াতের তুলনায় অন্য লেখা বেশি, সেটি অজু ছাড়াও স্পর্শ করা জায়েজ। তবে ওই কাগজে থাকা কোরআনের আয়াতের ওপর হাত রাখতে হলে অজু থাকা জরুরি।
এসি/আপ্র/২৩/১১/২০২৬