গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪২ এএম ২০২৬
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
ছবি

ছবি সংগৃহীত

২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন থেকে (১৬ নভেম্বর) শুরু হয়েছে। এ নিবন্ধন কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটার নিবন্ধন শেষ হয়ে গেলে আগেই কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

রোববার (১৫ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর (২০২৭) বাংলাদেশের জন্য মোট অনুমোদিত হজযাত্রী কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রী কোটা বৃদ্ধি করেছে। পাশাপাশি সরকারি মাধ্যমের কিছু কোটা অব্যবহৃত রয়েছে। বর্ধিত ও অব্যবহৃত এসব কোটায় হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

এসি/আপ্র/১৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে কি!
১৪ নভেম্বর ২০২৬

ভিডিও কলে নবজাতকের কানে আজান দিলে সুন্নত আদায় হবে কি!

মুসলিম পরিবারে নবজাতক জন্মের পর শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে তার ডান কানে আজান দেওয়ার প্রচলন রয়েছে।...

জানা গেলো ২০২৭ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ
১২ নভেম্বর ২০২৬

জানা গেলো ২০২৭ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪...

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়লো
১০ নভেম্বর ২০২৬

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়লো

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সোমবার (৯ নভেম্বর)...

প্রদীপ ও আলোকসজ্জায় মন্দিরে মন্দিরে শ্যামাপূজা
০৯ নভেম্বর ২০২৬

প্রদীপ ও আলোকসজ্জায় মন্দিরে মন্দিরে শ্যামাপূজা

মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্বালন ও বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই