গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪১ এএম ২০২৬
থাইল্যান্ডে ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

থাইল্যান্ডের একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে ফুকেটে এ ঘটনা ঘটে। এতে আরো ১৬ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনের সূত্রপাত হয় একটি রেন্ট-এ কারে। যা পরে পাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

রাত ৩টা ১৭ মিনিটে আগুন লাগার পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন।

যারা আহত হয়েছেন তাদের মধ্যে ১৫ জন থাই নাগরিক। একজন মিয়ানমারের। পুলিশ বলেছে, আহত বা নিহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই।

বৈদ্যুতিক গোলযোগ না অন্য কোনোভাবে সেই রেন্ট-এ কারে আগুন লাগে তা এখনো জানা যায়নি।

যে ভবনটিতে প্রথম আগুন লাগে সেটি টাউন এরিয়াতে অবস্থিত। যা ফুকেটের পশ্চিম উপকূলের কাছে। আর এটি পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় একটি সমুদ্র সৈকত।

প্রায় চার মাস আগে ব্যাংককে একটি ভবনে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়। আজ সোমবার প্রাণ গেলো আরো ১১ জনের।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/১৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
১৫ নভেম্বর ২০২৬

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে

ইউরোপের জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকেরা। দে...

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, ছয় মাসেও নিয়ন্ত্রণহীন
১৫ নভেম্বর ২০২৬

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, ছয় মাসেও নিয়ন্ত্রণহীন

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ছয় মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি...

কানাডা থেকে ভারতে বিয়ের প্রস্তাব, বয়স জানতেই পাত্রের আপত্তি
১৫ নভেম্বর ২০২৬

কানাডা থেকে ভারতে বিয়ের প্রস্তাব, বয়স জানতেই পাত্রের আপত্তি

ডেটিং অ্যাপে পরিচয়, এরপর বিয়ের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ক...

ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট চক্কর দিলো চীনা যুদ্ধবিমান
১৫ নভেম্বর ২০২৬

ভারতের আকাশসীমায় ঢুকে ২০ মিনিট চক্কর দিলো চীনা যুদ্ধবিমান

ভারতের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে ঢুকে ২০ থেকে ২৫ মিনিট ধরে চক্কর দিয়েছে চীনের একটি যুদ্ধবিমা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই