গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

রামপুরায় ইন্টারনেট অফিসে গুলি, আহত দুই কর্মী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৬ এএম ২০২৬
রামপুরায় ইন্টারনেট অফিসে গুলি, আহত দুই কর্মী
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এতে হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯) গুলিবিদ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে হাবিবুর রহমানের বাঁ হাতে এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। দুজনের শরীরেই এক রাউন্ড করে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাবিবুর রহমানের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে চার থেকে পাঁচজন যুবক কার্যালয়ে ঢুকে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। হামলাকারীদের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। কার্যালয়ে ঢুকেই একজন বলেন, ‘টাকা দিলি না কেন?’ আরেকজন বলেন, ‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’। এরপরই তাঁরা গুলি চালাতে শুরু করেন।

প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা জানান, ১৫ থেকে ২০ দিন আগে গুজা বাদশা ও জনি নামের দুজন মুঠোফোনে তাঁদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তাঁরা। এর পরই কার্যালয়ে গুলির ঘটনা ঘটল।

সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, ওয়াপদা রোডের একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের বিভিন্ন দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। কারা এ হামলা চালিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আহত হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলবের নেতামদী এলাকায়। সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার রাজপয়সা এলাকায়। তাঁরা দুজনই ওই প্রতিষ্ঠানের কর্মী।
সানা/আপ্র/১৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, বিস্ফোরণ
১৬ নভেম্বর ২০২৬

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, বিস্ফোরণ

রাজধানীর উত্তরখানের আশকোনায় আবাসন প্রতিষ্ঠান আশিয়ান সিটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের...

চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি, চাপাতি উঁচিয়ে আতঙ্ক
১৪ নভেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি, চাপাতি উঁচিয়ে...

রাজধানীর মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের মধ্যে একটি রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে তি...

ব্যবসায়ীকে আটকে তিন লাখ টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
১৪ নভেম্বর ২০২৬

ব্যবসায়ীকে আটকে তিন লাখ টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নাটোরের বড়াইগ্রামে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তিন লাখ টাকা আদায়ের অভিযোগ...

সিরিয়াল নিয়ে বিরোধ, মহাখালীর রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর
১৩ নভেম্বর ২০২৬

সিরিয়াল নিয়ে বিরোধ, মহাখালীর রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় খাবার খাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ানো কেন্দ্র করে আলোচিত দূরবীন বাংলা রে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই