গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

চার দপ্তরের দায়িত্বে ইউএনও, সেবা পেতে ভোগান্তি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪১ এএম ২০২৬
চার দপ্তরের দায়িত্বে ইউএনও, সেবা পেতে ভোগান্তি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২০২৫-২০২৬ অর্থবছরে ৪৭টি প্রকল্পের বিপরীতে ১ কোটি ২১ লাখ ৮৭ হাজার ৬৭৬ টাকা ৭২ পয়সা বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে নিজের নিয়মিত দায়িত্বের পাশাপাশি উপজেলা পরিষদের প্রশাসক, পীরগঞ্জ পৌরসভার প্রশাসক এবং উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীউল বারী। একদিকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও তদারকি, অন্যদিকে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের প্রশাসনিক দায়িত্ব সামলাতে গিয়ে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

১৫ ইউনিয়নে ৪৭ উন্নয়ন প্রকল্প: অনুমোদিত প্রকল্প তালিকা অনুযায়ী, উপজেলার ১৫টি ইউনিয়নে কাবিটা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ৪৭টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ রাস্তা ইটের সলিং ও সংস্কার, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, সীমানাপ্রাচীর নির্মাণ এবং পানি নিষ্কাশনের কাজ।

ইউনিয়নভিত্তিক প্রকল্পের সংখ্যা হলো- চৈত্রকোল ৩টি, ভেন্ডাবাড়ী ২টি, বড়দরগাহ ৬টি, কুমেদপুর ৬টি, মদনখালী ২টি, টুকুরিয়া ১টি, বড় আলমপুর ২টি, রায়পুর ৩টি, পীরগঞ্জ ১টি, শানেরহাট ২টি, পাঁচগাছী ৩টি, মিঠিপুর ৪টি, রামনাথপুর ৩টি, চতরা ৫টি এবং কাবিলপুর ৪টি।

প্রকল্পগুলোর কাজ শেষ করার নির্ধারিত সময় ছিল ২০২৬ সালের ৩১ মার্চ। তবে বর্তমানে কতটি প্রকল্পের কাজ শেষ হয়েছে, কতটি চলমান রয়েছে এবং প্রকল্পভিত্তিক কত টাকা ব্যয় হয়েছে, তার হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।

চার গুরুত্বপূর্ণ দায়িত্ব একজনের কাঁধে: উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পীরগঞ্জের সাবেক ইউএনও মাহমুদুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বদলি হয়ে অন্য কর্মস্থলে চলে যাওয়ার পর প্রশাসনিক দায়িত্বে শূন্যতা তৈরি হয়। পরে ইউএনও আব্দুল্লাহ আল বাকীউল বারী ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর থেকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া ২০২৪ সালের ১৯ আগস্ট প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট আইন ও অধ্যাদেশের আওতায় প্রশাসক নিয়োগের ব্যবস্থা করা হয়। এর ফলে পীরগঞ্জ উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসকের দায়িত্বও ইউএনওর ওপর বর্তায়।

ভূমি অফিসে সেবা নিয়ে ভোগান্তির অভিযোগ: উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা এবিএম খালদুন নবী সোহেল অভিযোগ করে বলেন, অনলাইন আইডিতে দায়িত্বপ্রাপ্ত ইউএনও প্রবেশ না করায় তাঁর জমিজমাসংক্রান্ত কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

আরেক সেবাগ্রহীতা আতিয়ার রহমান জানান, জমি নামজারি বা খারিজের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দেড় মাস পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। এতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সেবা নিতে আসা নাগরিকদের অভিযোগ, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব একজন কর্মকর্তার ওপর থাকায় সেবা কার্যক্রমে বিলম্ব ও জটিলতা তৈরি হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহলের মতে, একজন কর্মকর্তার ওপর একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব থাকলে নিয়মিত প্রশাসনিক কাজ, উন্নয়ন প্রকল্পের তদারকি এবং নাগরিক সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। জনস্বার্থে প্রতিটি দপ্তরে পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী নিয়োগ এবং প্রশাসনিক দায়িত্ব পুনর্বণ্টন করা প্রয়োজন।
সানা/আপ্র/১৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ
১৬ নভেম্বর ২০২৬

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার কুমারখালীর ভাড়লা এলাকায় গড়াই নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রি করা হচ্ছে। নদী...

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য
১৬ নভেম্বর ২০২৬

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য

মিজানুর রহমান: মাগুরার ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে...

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহে সাত বছরের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. স...

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক
১৬ নভেম্বর ২০২৬

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই