গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে নাশকতার মামলা, ৩৫ জনের নাম, গ্রেফতার ২

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪৯ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪১ এএম ২০২৬
ঘোড়াঘাটে নাশকতার মামলা, ৩৫ জনের নাম, গ্রেফতার ২
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. জহুরুল ইসলাম (৫০) ও মো. জুয়েল বাবু (৪০)। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার খেতাব মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছেন। তাঁরা সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ঘোড়াঘাট থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড জব্দ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টুসহ ৩৫ জনের নাম-ঠিকানা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরো ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
সানা/আপ্র/১৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ
১৬ নভেম্বর ২০২৬

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার কুমারখালীর ভাড়লা এলাকায় গড়াই নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রি করা হচ্ছে। নদী...

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য
১৬ নভেম্বর ২০২৬

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য

মিজানুর রহমান: মাগুরার ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে...

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহে সাত বছরের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. স...

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক
১৬ নভেম্বর ২০২৬

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই