গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায় প্রেসক্লাব

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ০০:৫৮ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪১ এএম ২০২৬
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায় প্রেসক্লাব
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সাংবাদিক পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে ভুয়া পরিচয়ধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব। একই সঙ্গে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নামে অপতৎপরতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারির অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে লিখিত আবেদন করেছেন প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটন। আবেদনের অনুলিপি সরকারি বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।

আবেদনে বলা হয়, সরকারের অনুমোদনহীন বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলে কিছু ব্যক্তি ভুয়া পরিচয়পত্র তৈরি করে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তাঁরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, পেশাজীবী ও ব্যবসায়ীদের হয়রানি করছেন। এ ছাড়া ব্ল্যাকমেইলের মাধ্যমে সম্মানহানি ও প্রতারণার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেছে প্রেসক্লাব।

প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এ পেশার মূল শক্তি মানুষের আস্থা ও বিশ্বাস। অথচ কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছেন। তাঁদের কর্মকাণ্ডের দায় কোনোভাবেই প্রকৃত সাংবাদিক বা পেশাদার গণমাধ্যমকর্মীদের ওপর চাপানো যায় না। এ ধরনের অপতৎপরতা বন্ধ না হলে সাংবাদিকতা পেশার প্রতি মানুষের আস্থা ও সম্মান ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরো বলেন, প্রকৃত সাংবাদিকদের পরিচয় ও মর্যাদা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে ভুয়া পরিচয়ধারীদের প্রতারণা থেকে বাঁচাতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। শুধু সাংবাদিক পরিচয় দিলেই কাউকে গণমাধ্যমকর্মী হিসেবে বিবেচনা করা উচিত নয়। সংশ্লিষ্ট পরিচয়পত্র ও গণমাধ্যম প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের বিষয়ে জনসাধারণকে সচেতন করতে হবে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটন বলেন, সাংবাদিকতার নামে কেউ যাতে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে কিংবা ব্ল্যাকমেইল করে সুযোগ নিতে না পারে, সে জন্য প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। অনুমোদনহীন অনলাইন প্ল্যাটফর্মের নাম ব্যবহার করে যারা অপতৎপরতা চালাচ্ছে, তাদের চিহ্নিত করা জরুরি। একই সঙ্গে প্রকৃত সাংবাদিক ও ভুয়া পরিচয়ধারীদের মধ্যে পার্থক্য স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হয়রানি করা হলে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষতি করে না, পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে। তাই সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

আবেদনে আরো বলা হয়, কিছু ব্যক্তি গোপন তথ্য সংগ্রহ করে তা অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষতি করছেন বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে বৈধ গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকদের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং সাধারণ মানুষকে প্রতারণা ও হয়রানি থেকে রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগ প্রয়োজন।

এ অবস্থায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের দপ্তর থেকে বিধি অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি এবং ভুয়া সাংবাদিক পরিচয়ে অপতৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব।
সানা/আপ্র/১৬/১১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ
১৬ নভেম্বর ২০২৬

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার কুমারখালীর ভাড়লা এলাকায় গড়াই নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রি করা হচ্ছে। নদী...

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য
১৬ নভেম্বর ২০২৬

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য

মিজানুর রহমান: মাগুরার ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে...

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহে সাত বছরের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. স...

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক
১৬ নভেম্বর ২০২৬

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই