গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৬ এএম ২০২৬
ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
ছবি

নিহত মো. সুরুজ জামান -ছবি সংগৃহীত

ময়মনসিংহে সাত বছরের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. সুরুজ জামান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মজিদ মার্কেট-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। হামলাকারীরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে মেয়ের সামনেই বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে যায় শিশুটি।

নিহত সুরুজ জামান ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি নগরের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা। পেশায় প্রাইভেট কার কেনাবেচা ও ভাড়া দেওয়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

নিহতের চাচাতো ভাই মো. সাদেক হোসেন জানান, রোববার সন্ধ্যায় জামান তাঁর সাত বছর বয়সী মেয়ে আদিবাকে নিয়ে বাজারে যান। মেয়েকে ফল কিনে দেওয়ার পাশাপাশি একটি জুতার দোকান থেকে জুতা কেনেন তিনি। এরপর মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মজিদ মার্কেটের কিছুটা সামনে কমিউনিটি ক্লিনিক-সংলগ্ন সড়কে পৌঁছালে কয়েকজন তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁরা জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। সঙ্গে ছোট মেয়ে থাকায় তিনি হামলাকারীদের প্রতিরোধ করতে পারেননি। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে যায় শিশুটি।

ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে নিজের দোকানে ছিলেন সাদেক। হামলার খবর পেয়ে তিনি দ্রুত সেখানে ছুটে যান। তাঁর অভিযোগ, ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি সাদেক। তিনি বলেন, জাহাঙ্গীর তাঁদের গোষ্ঠীর চাচাতো ভাই। সাম্প্রতিক সময়ে তাঁদের মধ্যে হত্যার মতো কোনো ঘটনা ঘটেনি। জমি নিয়েও কোনো বিরোধ ছিল না। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেন তিনি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামানও জামানের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। তিনি অভিযোগ করেন, ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। তাঁর ভাষ্য, ‘ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে এই হত্যাকাণ্ড হয়। ফ্যাসিস্টরা গ্রেপ্তার না হওয়ায় এই হত্যা। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

এদিকে রোববার রাত ৯টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা সাতটার দিকে মধ্য বাড়েরা মজিদ মার্কেট-সংলগ্ন সড়কে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন জামান। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে হামলাকারীদের মধ্যে মেহেদী নামের একজনের কথা উল্লেখ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সানা/আপ্র/১৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ
১৬ নভেম্বর ২০২৬

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার কুমারখালীর ভাড়লা এলাকায় গড়াই নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রি করা হচ্ছে। নদী...

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য
১৬ নভেম্বর ২০২৬

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য

মিজানুর রহমান: মাগুরার ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে...

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক
১৬ নভেম্বর ২০২৬

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু...

পিরোজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
১৬ নভেম্বর ২০২৬

পিরোজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে সুষ্ঠু ফৌজদারি বিচার প্রশাসন নিশ্চিত করা, মামলা দ্রুত নিষ্পত্তি এবং আদালত ও আদালত প্রাঙ্গণ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই