গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৮ এএম ২০২৬
গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ
ছবি

ছবি সংগৃহীত

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার কুমারখালীর ভাড়লা এলাকায় গড়াই নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রি করা হচ্ছে। নদীর পাড় থেকে কাটা মাটি ট্রলিতে করে উপজেলার বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কার পাশাপাশি মাটি পরিবহনের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সরেজমিনে ভাড়লা এলাকায় গড়াই নদীর পাড়ে প্রকাশ্যে মাটি কাটতে ও ট্রলিতে করে তা পরিবহন করতে দেখা যায়। এসব মাটি দিয়ে বিভিন্ন ইটভাটায় ইট তৈরি করা হচ্ছে।

মাটি কাটার সঙ্গে যুক্ত মো. রাশিদুল ইসলাম জানান, পানির মধ্যে তাঁদের সাড়ে আট লাখ টাকা রয়েছে। জেলা প্রশাসক তাঁদের ঘাট দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, পলি মাটি কেনাবেচা হচ্ছে। যাঁদের নামে জমি রেকর্ড রয়েছে, তাঁদের কাছ থেকে মাটি কিনে যাতায়াতের রাস্তা তৈরি করে প্রতি গাড়ি মাটি ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এসব মাটি প্রফেসর, সৈনিক ও দুলালের ইটভাটায় নেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রলিচালক জানান, তিনি গড়াই নদীর পাড় থেকে মাটি নিয়ে বিভিন্ন ইটভাটায় পৌঁছে দিচ্ছেন। তবে কোন কোন ইটভাটায় মাটি নেওয়া হচ্ছে, তা জানাতে চাননি তিনি। তাঁর দাবি, এখানকার মাটি উপজেলার সব ইটভাটায় যাচ্ছে।

এলাকার বাসিন্দা আব্দুস সালাম জানান, দিনের পর দিন প্রকাশ্যে নদীর পাড় থেকে মাটি কাটা হচ্ছে। এসব মাটি ইটভাটায় নেওয়ার সময় সড়কের বিভিন্ন স্থানে পড়ে কাদা জমছে। এতে সাধারণ মানুষের চলাচলে ব্যাপক অসুবিধা হচ্ছে। স্থানীয়রা নিষেধ করলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা মাটি কাটা ও পরিবহন বন্ধ করছেন না বলে অভিযোগ করেন তিনি।

নদী গবেষক হাসান আলী বলেন, নদীর ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ ভূমিকা না থাকলে নদীর নিজস্ব গতির ছন্দপতন ঘটবে। এতে প্রকৃতির জন্য বড় ধরনের হুমকি তৈরি হতে পারে।

বিষয়টি জানার পর কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে বলে দাবি করেছেন। তাঁদের কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নদীর পাড় থেকে এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে নদীর স্বাভাবিক পরিবেশ ও ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নদীর পাড় রক্ষা এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সানা/আপ্র/১৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য
১৬ নভেম্বর ২০২৬

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য

মিজানুর রহমান: মাগুরার ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে...

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহে সাত বছরের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. স...

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক
১৬ নভেম্বর ২০২৬

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু...

পিরোজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
১৬ নভেম্বর ২০২৬

পিরোজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে সুষ্ঠু ফৌজদারি বিচার প্রশাসন নিশ্চিত করা, মামলা দ্রুত নিষ্পত্তি এবং আদালত ও আদালত প্রাঙ্গণ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই