গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মানবিকতার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৭ এএম ২০২৬
শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মানবিকতার পরামর্শ প্রধানমন্ত্রীর
ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ নভেম্বর) সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলাপকালে তিনি এসব পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষ্যে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণের আহ্বান জানান।

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক পরিদর্শনে অংশ নেন।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। তাঁরা সংসদ লাইব্রেরি পরিদর্শনের পাশাপাশি জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।
সানা/আপ্র/১৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আনসার-ভিডিপির নতুন মহাপরিচালক তৌহিদুল আহমেদ
১৫ নভেম্বর ২০২৬

আনসার-ভিডিপির নতুন মহাপরিচালক তৌহিদুল আহমেদ

সেনাবাহিনীর পাঁচজন মেজর জেনারেলের দায়িত্বে রদবদল করেছে সরকার। এর মধ্যে বগুড়ার জেনারেল অফিসার কমান্ডি...

গোপালগঞ্জে নিরাপত্তায় ১,৩৫০ পুলিশ, ছয় প্লাটুন বিজিবি
১৫ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে নিরাপত্তায় ১,৩৫০ পুলিশ, ছয় প্লাটুন বিজিবি

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘ...

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেফতার ব্যক্তি কারাগারে
১৫ নভেম্বর ২০২৬

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, গ্রেফতার ব্যক্তি কারাগারে

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্...

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে দুটি রিং, একটি বেলুন স্থাপন
১৫ নভেম্বর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে দুটি রিং, একটি বেলুন স্থাপন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি রি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই